নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - বছরের শুরুতেই চমক, ব্যান্ডেল-কাটোয়া শাখায় তৈরি হতে চলেছে নতুন একটি হল্ট স্টেশন। পরিকল্পনা কার্যকর হলে যাতায়াত ব্যবস্থায় নতুন গতি আসবে বলে মনে করছেন স্থানীয়রা। এই উদ্যোগকে নতুন বছরের উপহার হিসেবে দেখছেন এলাকার মানুষ।
রেল সূত্রে জানা গেছে, বর্তমানে সংশ্লিষ্ট শাখায় মোট ৩০টি স্টেশন রয়েছে, যার মধ্যে ১৬টি হল্ট। দীর্ঘ প্রায় তিন দশক ধরে পানুহাটের বিশ্বশুক সেবাশ্রম সংঘ দাঁইহাট-কাটোয়ার মাঝে স্টপেজের দাবি জানিয়ে আসছিল। অবশেষে সেই দাবিকে মান্যতা দিয়ে তালিকায় যুক্ত হতে চলেছে ‘শুকদেব হল্ট’।

এলাকাবাসীদের দাবি, বিকিহাট, বেরা, লেক গার্ডেন্স, একাইহাট, পানুহাট, সুদপুর সহ সংলগ্ন এলাকার মানুষকে কাটোয়া বা দাঁইহাট স্টেশনে পৌঁছতে প্রায় ৮.৮ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। ফলে যাত্রীদের ভোগান্তি ছিল চরম। নতুন স্টপেজ হলে সেই দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, 'চলতি বছরের ৫ জানুয়ারি দরপত্র প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপে ৭৯ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী দোল উৎসবের আগেই নির্মাণকাজ শুরু হতে পারে'।
মঠ পরিচালন কমিটির সদস্য হীরক বিশ্বাস বলেন, 'দোলের সময় এই আশ্রম পুণ্যার্থীদের মিলনক্ষেত্রে পরিণত হয়। বাংলাদেশ থেকেও ভক্তদের আগমন ঘটে। যাতায়াত ব্যবস্থা নিয়ে চরম সমস্যায় পড়তে হয় তাঁদের। স্টেশন চালু হলে যোগাযোগ সহজ হবে। পাশাপাশি এলাকার উন্নয়নের পথ প্রশস্ত হবে'।
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের