নিজস্ব প্রতিনিধি , দিল্লি - SIR প্রক্রিয়ায় মাইক্রো অবজার্ভারদের ভূমিকা নিয়ে দীর্ঘদিনের বিতর্কে বড়সড় স্বস্তির বার্তা দিল সুপ্রিম কোর্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জিতেই শীর্ষ আদালত স্পষ্ট করে জানাল, ভোটার তালিকা সংক্রান্ত যাবতীয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ERO ও AERO- রাই। মাইক্রো অবজার্ভারদের কোনও সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই। পাশাপাশি, তথ্যের অসংগতির নামে সাধারণ মানুষকে নোটিশ পাঠানোর প্রবণতা নিয়ে নির্বাচন কমিশনকে কার্যত ভর্ৎসনা করল আদালত।
SIR মামলার শুনানিতে এদিন প্রধান বিচারপতি সূর্য কান্ত মাইক্রো অবজার্ভারদের প্রকৃত ভূমিকা কী, তা নিয়ে প্রশ্ন তোলেন। জবাবে নির্বাচন কমিশন জানায়, ' ERO ও AERO দের সহযোগিতার জন্যই মাইক্রো অবজার্ভারদের নিয়োগ করা হয়েছে, তারা কোনও সিদ্ধান্ত নিতে পারে না।' এই বক্তব্যের পরই প্রধান বিচারপতি স্পষ্ট করে বলেন, যদি তাই হয়, তাহলে রাজ্যের অফিসাররাও মতামত দিতে পারবেন এবং তাতে ইআরওদের সিদ্ধান্ত আরও মজবুত হবে। শেষ পর্যন্ত আদালতের নির্দেশ, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন একমাত্র ইআরও ও এইআরওরাই।
শুনানিতে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যের অসংগতির কারণে নোটিশ পাঠানো নিয়েও কড়া মন্তব্য করেন বিচারপতি জয়মাল্য বাগচী। নামের বানান, মধ্যম নাম ‘কুমার’ থাকা কিংবা বাবা-মায়ের সঙ্গে বয়সের স্বাভাবিক ফারাকের মতো বিষয় নিয়ে যেভাবে নোটিশ পাঠানো হচ্ছে, তাতে বিরক্তি প্রকাশ করেন তিনি। কমিশনের সফটওয়্যার ব্যবস্থাকে ‘অত্যন্ত সীমাবদ্ধ’ বলে উল্লেখ করে বিচারপতি বাগচী বিস্ময়ের সুরে বলেন, 'ধরুন শুভেন্দুনারায়ণ রায় এখানে নারায়ণ মধ্যম নাম। তাকেও নোটিশ পাঠানো হয়েছে।'
রাজ্যের অফিসারদের নিয়ে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ, ' ৮,৫০৫ জন গ্রুপ-বি অফিসার মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে সংশ্লিষ্ট ডিইও বা ইআরও-র কাছে রিপোর্ট করবেন এবং দায়িত্ব গ্রহণ করবেন।' রাজ্যের দেওয়া অফিসারদের ২ দিনের প্রশিক্ষণ দেওয়া যাবে বলেও জানিয়েছে কমিশন।
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের