নিজস্ব প্রতিনিধি , ঝাড়গ্রাম - শিক্ষকের চড়ের বদলা নিতে পিস্তল নিয়ে তাণ্ডব দশম শ্রেনীর ছাত্রের। চাঞ্চল্যকর ঘটনা গোপীবল্লোভপুরে। অভিযুক্ত ছাত্র এলাকার তৃণমূল নেতা কেস্টা দোলাইয়ের ছেলে। বাড়িতে থাকা পিস্তল নিয়েই আস্ফালন তৃণমূল নেতার ছেলে দাবি ওই শিকক্ষকের।
সূত্রের খবর, গোপীবল্লোভপুর ২ নম্বর ব্লকের চোরচিতা চোরেশ্বর হাইস্কুলের ছাত্র নীলাঞ্জন দোলাই টিফিন পিরিয়ডে লোডেড ৯ এমএম পিস্তল, ছুরি ও পাঞ্চ জাতীয় অস্ত্র নিয়ে স্কুলের ইতিহাস শিক্ষক পরিমল অট্টর দিকে তেড়ে যায়। সেখানে সহপাঠিদের দ্বারা বাধা প্রাপ্ত হয় সে। অভিযোগ, ' পরিমল অট্ট ক্লাসে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করলে ওই ছাত্র বারবার ছাত্রদেরকে বিরক্ত করতে থাকে। পরে বিরক্ত হয়ে শিক্ষক নীলাঞ্জনাকে চড় মারে। সেই চড়ের বদলা নিতেই সে এই কাজ করেছে।'
ঘটনার পরে স্কুলের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানাতে যায় নীলাঞ্জন। কিন্তু প্রধান শিক্ষক তার কথার পাত্তা দেয়নি। স্কুলে বাধা প্রাপ্ত হয়ে শিক্ষকের বাড়িতে হামলা চালায় নীলাঞ্জন। ইতিহাসের শিক্ষক পরিমল থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। এর আগেও ওই ছাত্রের নাম ছাত্রীদের কটুক্তি, অশালী মন্তব্যের একাধিক অভিযোগ ছিল। ইতিমধ্যেই অভিযুক্ত ছাত্রকে ঝাড়গ্রাম জেলা আদালতে পেশ করা হয়।
ঘটনা প্রসঙ্গে পরিমল অট্ট বলেন, 'এই ধরণের ঘটনা আমি কল্পনাও করতে পারি না। অত্যন্ত ভয়ের মধ্যে রয়েছি। আমি জানতাম না যে ওই কাছে আগ্নেয় অস্ত্র থাকবে। ক্লাসরুমে শৃঙ্খলা ফেরানোর জন্য আমি ওকে শাসন করেছিলাম। পুলিশকে জানানো হয়েছে। তারা উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে।
নয়াগ্রাম বিধানসভার বিজেপির ইনচার্জ শুকলাল মান্ডি জানায়, 'অত্যন্ত দুঃখজনক ঘটনা। এটাই তৃণমূলের সংস্কৃতি। বাবাকে দেখছে তাই এসব করছে। বাড়িতে যা দেখবে তাই তো করবে। এই ঘটনাতে দোষ শুধু ওই ছাত্রের নয় দোষ তার বাবারও। তার বাবাই ওকে এসব শেখাচ্ছে।'
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের