নিজস্ব প্রতিনিধি , মালদহ - চড়া সুদে টাকা খাটানোর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ইংরেজবাজারে। টাকা ফেরত দিতে না পারায় এক মহিলা সহ তার সন্তানকে তুলে নিয়ে গিয়ে রাতভর অত্যাচারের অভিযোগ উঠেছে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর ঘনিষ্ঠ অমরদীপ সাহার বিরুদ্ধে। ঘটনাটিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
পুলিশ সূত্রে জানা গেছে , প্রায় দেড় বছর আগে ইংরেজবাজারের পুরাটুলি বাঁধ রোডের বাসিন্দা ওই মহিলা অমরদীপ সাহার কাছ থেকে ২ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। ১০ শতাংশ সুদে নেওয়া সেই টাকা পরবর্তীতে শোধ করে দেওয়া হলেও, সুদ সহ আরও ২২ লক্ষ টাকা দাবি করা হচ্ছিল বলে অভিযোগ। টাকা দিতে না পারায় তাকে মারধর করা সহ তার স্বামীর কাছ থেকে জোর করে বাড়ি লিখিয়ে নেওয়ারও অভিযোগ সামনে এসেছে। তৃণমূল আমলে থানায় জানাতে গেলেও তার অভিযোগ নেওয়া হয়নি। রাজ্যে পালাবদলের পর ফের ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। শুধু এই মহিলা নন, আরও ২ মহিলাও অমরদীপ সাহার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।
একের পর এক অভিযোগ সামনে আসার পরও অভিযুক্ত কেন গ্রেফতার হচ্ছেন না, তা নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয়দের একাংশের দাবি, প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ থাকার কারণেই এতদিন ধরাছোঁয়ার বাইরে রয়েছেন অমরদীপ সাহা। যদিও সমস্ত অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ। অভিযোগের ব্যাপারে অভিযুক্ত অমরদীপ সাহার কোনো বক্তব্য মেলেনি।
ঘটনা প্রসঙ্গে বিজেপি দক্ষিণ জেলার সাংগঠনিক কর্মী বিশ্বজিৎ রায়ের বক্তব্য,'গতকাল অমরদীপ সাহার বিরুদ্ধে আবারও এক মহিলা এফআইআর দায়ের করেছেন। সুদের টাকা ফেরত না দিতে পারায় একই ধরনের ঘটনায় তার ওপর চড়াও হয় অমরদীপ সাহা। ব্যাপকভাবে মারধর করে মহিলাটিকে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের ইংলিশবাজার পৌরসভার চেয়ারম্যানের ছত্রছায়ায় এই অমরদীপ সাহা আজকে শাহজাহান হয়ে উঠেছেন। কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী অমরদীপ সাহার মতো ছেলেদের তৈরি করে শুধু ইংলিশবাজার পৌরসভা নয়, ২-৩ টি জেলায় সন্ত্রাস চালিয়েছেন। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানানো হচ্ছে, যেন অমরদীপ সাহা সহ তার সঙ্গে যুক্ত সমস্ত তোলাবাজদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হয়। যাতে ভবিষ্যতে তারা আর কারও ওপর সন্ত্রাস করার সাহস না পায়'।
জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
নৌকা নিয়ে বাড়ির ভিতর থেকে মালপত্র স্থানান্তর গ্রামবাসীদের
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়িকা রেখা পাত্র
জাতীয় সড়ক সংলগ্ন ৫ তলা ভবন থেকে কালো ধোঁয়া, আতঙ্কে স্থানীয়রা
সমুদ্র উপকূলে পুলিশের সতর্কতা
পড়াশোনা নিয়ে সমস্যায় পড়ুয়ারা
আদ্যাপীঠে আধ্যাত্মিক জাগরণের ডাক মুখ্যমন্ত্রীর
রাস্তা দখল করে গাড়ি রাখার ফলে যান চলাচলে সমস্যার অভিযোগ
৩০ দিনের যাত্রায় বাংলা, বিহার ও উত্তরপ্রদেশ পেরিয়ে কেদারনাথ যাওয়ার লক্ষ্য
ভোরের দুর্ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত বাসের সামনের অংশ, আহতদের হাসপাতালে ভর্তি
ধর্মীয় পরিবেশ স্বাভাবিক রাখতে বিশেষ পদক্ষেপ প্রশাসনের
ডিসেম্বরের নির্বাচনের ইঙ্গিত অগ্নিমিত্রার
প্রতিশ্রুতি দিয়েও কাজ না করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
তৃণমূল না করা ব্যক্তিদের সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ
৫ কোটির সংস্কার প্রকল্পে মোহবনিতে গড়বে সংগ্রহশালা-গ্যালারি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের