নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - একসঙ্গে জোড়া পরীক্ষা। একদিকে মাধ্যমিক , অন্যদিকে চোখের সামনে বাবার নিথর দেহ। ঘুম থেকে উঠেই জানতে পারেন বাবা নেই। উঠোনে চিরতরে শুয়ে রয়েছে বাবা। সেই শোক নিয়েই মাধ্যমিক দিতে গেলেন এক ছাত্রী। বুক ভরা কষ্ট সহ কান্না চেপে পরীক্ষা কেন্দ্রে গেলেন ওই ছাত্রী। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার-সহ গোটা এলাকাজুড়ে।
সূত্রের খবর , মৃত বাবার নাম বাদলচন্দ্র কর। পরীক্ষায় যাওয়ার আগে বাবার মৃতদেহের সামনে কান্নায় ভেঙে পড়েন ওই ছাত্রী। ঠিক তখনই বাড়ির বড়রা তাকে মাধ্যমিকের গুরুত্ব বোঝান। তাকে বোঝান , এই পরীক্ষা আগামী ভবিষ্যতের জন্য অনেকটা দামী। তাই বাবার কথা ভেবে যেন ও এই পরীক্ষায় বসে। শেষ পর্যন্ত বাবাকে ঘরে রেখে, চোখের জল মুছেই সে রওনা দেয় পরীক্ষা কেন্দ্রে। মোটরবাইকে করে তাকে নিয়ে যান জামাইবাবু অনুপ আদক। মধুমিতা পরীক্ষা দিতে ঢোকার পরই শুরু হয় বাবার শেষকৃত্য।

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বাদলচন্দ্র ধর। বয়স আনুমানিক ৭০। সুগার, কিডনির সমস্যা, তার উপর পায়ে চোট—সব মিলিয়ে শরীর একেবারে ভেঙে পড়েছিল। রবিবার রাতেই বাড়িতেই তাঁর মৃত্যু হয়। খবর ছড়িয়ে পড়তেই ভোরে ছুটে আসেন আত্মীয়স্বজন, প্রতিবেশীরা। খবর পেয়ে মধুমিতার স্কুল সারতা তারকানাথ ইনস্টিটিউশনের শিক্ষক অজয় বর্মন নিজে এসে হাজির হন তার বাড়িতে। এরপর মধূমিতাকে সাহস যোগান।

এরপর শিক্ষকও ছাত্রীকে ভবিষ্যতের কথা বোঝান। পরিবারের সকলেই শোকগ্রস্ত অবস্থায় শিক্ষকের কথায় সঙ্গ দেন। ধীরে ধীরে সকলের কথায় শক্ত হয়ে ওঠেন। শিক্ষকরাও বিশেষভাবে নজর রাখেন ছাত্রীর দিকে। পরীক্ষা শুরুর আগে পাশে গিয়ে কথা বলে মানসিক জোর দেন।
শোকাহত মধুমিতা বলেন , "এইভাবে বাবাকে ছেড়ে আসতে হবে ভাবিনি। ভগবান আমায় এমন শাস্তি দেবে ভাবিনি। এতটা কষ্ট হচ্ছিল যে বলে বোঝাতে পারব না। কিন্তু সকলে আমাকে অনেক ভরসা দেয়। পরীক্ষা ভাল হয়েছে। বাকি পরীক্ষাতেও বসব। বাবার কথা ভেবে আমাকে শক্ত হতেই হবে।"
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের