নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - বালি উত্তোলনের সময় নদীর তল থেকে উদ্ধার হল বিপজ্জনক বিস্ফোরক। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সোনামুখী থানার অন্তর্গত রাঙামাটি ফেরিঘাট এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে , এলাকায় অবস্থিত দামোদর নদে নিয়ম অনুযায়ী বালি তোলা হয়। সোমবার সেই মতো লোডার দিয়ে উত্তোলনের কাজ চলছিল। হঠাৎ শ্রমিকদের নজরে আসে ৩টি বিশালাকার বস্তু, যা বালির স্তর থেকে উঠে এসেছে। সেগুলি চিনতে না পারলেও সন্দেহ হয় তাঁদের। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়, আসেন বম্ব স্কোয়াডের বিশেষজ্ঞরা। সেনাবাহিনীকেও অবগত করা হয়।

পরীক্ষানিরীক্ষা করে ধরা পড়ে, শক্ত লোহার খোলের মধ্যে বিস্ফোরক ঠাসা রয়েছে। দুর্ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রাথমিকভাবে সেগুলিকে নদীর পাড়ে বালিতে চাপা দিয়ে রাখা হয়েছে। পাশাপাশি এলাকা ফিতে দিয়ে সম্পূর্ণ ঘেরাও করা হয়েছে। নজরদারির জন্য মোতায়েন করা হয়েছে পুলিশ।
এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা কার্তিক জানা জানান, 'আমি এই ফেরিঘাটের মালিক, এখানেই থাকি। কখনও আগে নিজের চোখে এমন কিছু দেখিনি। আজ ২টি শেল দেখতে পেয়েছি, বাকি ১টা চাপা ছিল। পুলিশ প্রশাসনের কর্মকর্তারা সবাই এসেছিলেন। বছর ২০ আগেও এভাবে বোমা পাওয়া গিয়েছিল শুনেছিলাম। সবাই ভীষণ আতঙ্কে রয়েছি'।
পুলিশের এক আধিকারিক জানান, 'এই জেলার দারকেশ্বর ও দামোদর নদে বালি উত্তোলনের সময় আগেও একাধিকবার মর্টার শেল উদ্ধারের ঘটনা ঘটেছে। তবে একসঙ্গে ৩টি পাওয়া যায়নি। এদের শক্তি যথেষ্ট বেশি। একটি বোমা প্রায় ৫ কিলোমিটার অঞ্চল ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্ক রয়েছে। তবে পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে'।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের