নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - আধার বিভ্রাট। দুই বোনের আধার কার্ড এক হওয়ায় বিরাট ফ্যাসাদে পড়েছে গোটা পরিবার। দু'জনের জন্মের তারিখ আলাদা ৷ বয়সের ব্যবধান দু'বছরের। তবুও এই সমস্যার সম্মুখীন হওয়ায় সরকারি প্রকল্পগুলি থেকে বঞ্চিত হচ্ছেন দুজনেই। আজ অবধি এই সমস্যা মেটেনি তাদের।
সূত্রের খবর , ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার কুলপি ব্লকের রামকৃষ্ণপুর গ্রামের বিজলী পরিবারের ৷ গত সাত বছর ধরে সরকারি সুবিধা থেকে বঞ্চিত দুই বোন জয়শ্রী বিজলী ও বনশ্রী বিজলী ৷ রত্নাকর বিজলীর তিন মেয়ে ৷ জয়শ্রী বড় ও বনশ্রী মেজো মেয়ে ৷ জয়শ্রীর বিয়ে হয়ে গিয়েছে ৷ বনশ্রী এখনও ছাত্রী।২০১৩ সালে বনশ্রীর আধার কার্ড তৈরি করা হয়েছিল ৷ এরপর ২০১৭ সালে তার দিদি জয়শ্রীর আধার কার্ড তৈরি করা হয় ৷ জয়শ্রীর আধার কার্ড তৈরি করার পর থেকেই এই সমস্যা তৈরি হয়েছে ৷ দেখা যায় দুজনের মধ্যেই কার্ডেই এক নম্বর।
উচ্চমাধ্যমিক পাশ করেও কলেজে ভর্তি হতে পারেননি বনশ্রী৷ এখনও পর্যন্ত সে কন্যাশ্রী প্রকল্পেরও টাকাও পায়নি ৷ রেশনও তাঁর বন্ধ করে দেওয়া হয়েছে ৷ কোভিডের সময় পরিবারের বাকি সকলে ভ্যাকসিন পেলেও আধার কার্ডের সমস্যার জেরে সেটাও পাননি তিনি। আধার কার্ড সংশোধনের জন্য ঘোরাঘুরি করেও কোনো সুরাহা হয়নি।

ঘটনা প্রসঙ্গে বাবা রত্নাকর বিজলী বলেন , "দীর্ঘ সাত বছর ধরে দুই মেয়ের আধার কার্ডের এই সমস্যা নিয়ে নাজেহাল হয়ে পড়েছি ৷ আধার কার্ড সংশোধনের জন্য বিভিন্ন দফতরে গিয়েছি ৷ এমনকী কলকাতার আধার কার্ডের অফিসে গিয়েছি ৷ আধার কার্ড সংশোধনের জন্য এখনও পর্যন্ত প্রায় ৬০ হাজার টাকা খরচ হয়ে গিয়েছে ৷ তবে কাজের কাজ হয়নি। দিনমজুরের কাজের টাকায় সংসার চলে আমাদের। কিভাবে সমাধান হবে কিছুই বুজতে পারছিনা।"

কুলপির বিডিও সুভাষ গুপ্তা আশ্বাস দিয়েছেন , "এই প্রথম এমন ঘটনার কথা শুনলাম ৷ একই আধার নম্বর নিয়ে আমার কাছে কোনও অভিযোগ আসেনি। এটা বিরল ব্যাপার ৷ কারণ, আধার কার্ড যাচাইয়ের জন্য আলাদা বিভাগ রয়েছে ৷ কেন্দ্রীয় সরকারের তরফে আধার কার্ড করা হয় ৷ বেশিরভাগ প্রক্রিয়াটাই অনলাইনে সম্পন্ন হয় ৷ পুরোটাই বায়োমেট্রিক দিয়ে আধার কার্ড করতে হয় ৷ এরপরেও দু'জন মেয়ের নামে একই আধার নম্বর কী করে ইস্যু হল, সেটা বোঝা খুব কঠিন ৷ তবে যদি তাঁরা আমাদের কাছে আসেন, আমরা অবশ্যই চেষ্টা করব সমস্যার সমাধান করার।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের