নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - মাধ্যমিক পরীক্ষা নিয়ে প্রত্যেক বছরই চিন্তিত থাকে প্রশাসন। জেলায় জেলায় পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দেখা যায় তৎপরতা। কার্শিয়াং বনবিভাগের তরফেও পরীক্ষার প্রথম দিনই দেখা গেল তৎপরতা। পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতে বিশেষ ব্যবস্থাপনা। গ্রহণ করল বনবিভাগের আধিকারিকরা।
সূত্রের খবর , বাগডোগরা ও আশপাশের ওই বনাঞ্চল সংলগ্ন এলাকাগুলোতে রাস্তার ওপর সকাল সন্ধ্যায় হাতির আনাগোনা প্রায়ই লক্ষ্য করা যায়।পরীক্ষার্থীদের সুরক্ষিতভাবে তাদের নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে বনবিভাগ, পুলিশ বিশেষ ব্যবস্থা নিয়েছে পরীক্ষার দিনগুলিতে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের পক্ষ থেকেও বেশ কয়েকটি অতিরিক্ত বাস দেওয়া হয়েছে জঙ্গল এলাকায়। পানিঘাটা থেকে বাগডোগরা অবধি বেশ কয়েকটি অতিরিক্ত বাস দেওয়া হয়েছে।

উল্লেখ্য , সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার সময় শুরু সকাল ১০:৪৫ মিনিটে। শেষ হবে দুপুর ২ টো নাগাদ। রাজ্য থেকে এবারের পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৭১ হাজার ৩৭০ জন। সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। জেলা প্রশাসনের তৎপরতা বিশেষভাবে চোখে পড়ার মত।
ভোটের মুখে বিপাকে হুমায়ুন কবীর
তৃণমূল - আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত এলাকা
ফের একবার মমতাকে উৎখাতের ডাক অমিত শাহের
থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কর্মী সমর্থকেরা
দিনহাটার মহকুমাশাসকের দ্বারস্থ হন উদয়ন গুহ
ভোটের আগে বড় বার্তা তৃণমূলের
ভোটের ময়দানে ঝালমুড়ি নিয়ে রাজনীতি তুঙ্গে
খড়দহের সভায় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা
প্রচারের ময়দান থেকে মমতাকে নিশানা যোগী আদিত্যনাথের
ঘটনায় আহত একাধিক কর্মী
ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের
আইএসএফের বিরূদ্ধে অভিযোগ তৃণমূলের
ভোটের মঞ্চে ভিন্ন সুর অভিষেকের
মাছ কাটায় নজর কাড়লেন রুদ্রনীল ঘোষ
নিজের সমাজমাধ্যমে সেই ভিডিও পোস্ট করেন নরেন্দ্র মোদি
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন