নিজস্ব প্রতিনিধি , ইসলামাবাদ - পাকিস্তানের অশান্ত বালোচিস্তানে ফের বড়সড় জঙ্গি হামলা। ইদের ছুটির মাঝেই চলন্ত ট্রেনে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা চালাল সন্ত্রাসীরা। যেখানে সপরিবারে ছিলেন বেশ কয়েকজন সেনা। এই নজিরবিহীন নাশকতার জেরে মধ্যপ্রাচ্যের এই প্রতিবেশী রাষ্ট্রে নতুন করে তীব্র আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
রবিবার সকালে কোয়েটা থেকে পেশোয়ারের দিকে একটি যাত্রীবাহী ট্রেন যাচ্ছিল। ইদের ছুটিতে পরিবার নিয়ে বাড়ি ফিরছিলেন বহু পাক সেনা। তারা ট্রেনের দুটি নির্দিষ্ট কামরায় উঠেছিলেন। চমন ফটকের কাছাকাছি পৌঁছোতেই ট্রেনের গতি কিছুটা কমে যায়। ঠিক সেই সুযোগে ওত পেতে থাকা একটি বিস্ফোরকবোঝাই গাড়ি সজোরে এসে ট্রেনে ধাক্কা মারে। তার পরেই এক বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা।

বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত ও সম্পূর্ণ দুমড়েমুচড়ে গিয়েছে। বেশ কয়েকটি বগিতে আগুনও ধরে যায়। এই ঘটনার জেরে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ২৪ জন সেনার। এছাড়াও আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। ওই এলাকায় সাধারণত নিরাপত্তা খুবই আঁটোসাঁটো থাকে। তার পরেও কীভাবে নজর এড়িয়ে বিস্ফোরকবোঝাই গাড়ি ঢুকে পড়ল, তা নিয়ে সন্দেহ বাড়ছে।
এই রেললাইনের দু'পাশেই সাধারণ মানুষের বসতি রয়েছে। ফলে বিস্ফোরণের জেরে লাইনের ধারে থাকা বেশ কয়েকটি বহুতল বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৫-৩০টি গাড়িও ভেঙে চুরমার হয়ে গিয়েছে। কোয়েটা পুলিশের দাবি, মৃত্যুর সংখ্যা সর্বাধিক করতেই অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে এই হামলায় স্থানীয় বাসিন্দাদের কারও মৃত্যু হয়েছে কি না, তা এখনও পরিষ্কার নয়।
তদন্তে অংশ নেওয়া কোয়েটার এক পুলিশ আধিকারিক জানান, ‘আমরা খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে আসি। চারদিকের পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়াবহ। বিস্ফোরণে ট্রেনের দুটি কামরা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। ওই কামরাগুলিতে সেনা জওয়ানরা সপরিবারে ছিলেন। আমরা দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করি। ধ্বংসস্তূপ থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে। আশপাশের ঘরবাড়িরও ব্যাপক ক্ষতি হয়েছে। ঘটনার ধরন দেখে স্পষ্ট যে জঙ্গিরা বড়সড় গণহত্যার উদ্দেশ্য নিয়েই এই হামলা চালিয়েছিল। আমরা পুরো এলাকা সুরক্ষিত করার চেষ্টা করছি'।
হড়পা বানে নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারিয়ে বেঁচে ফেরার যন্ত্রণার কথা জানালেন তিনি
জুলিই আজ বিশ্বজুড়ে পরিচিত এক সফল চিত্রশিল্পী আর জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হিসেবে
মৃত্যু ৬২৬, নিখোঁজ বহু! ফের হড়পা বানের আশঙ্কায় হাই অ্যালার্ট নেপালে
মৃতদেহের গয়না চুরির অভিযোগেও গ্রেফতার, উদ্ধার বিপুল নগদ টাকা
আমেরিকার সঙ্গে চুক্তিতে আশাবাদী কারাকাস, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা রডরিগেজের
হড়পা বানের ধাক্কা সামলে ওঠার আগেই নতুন বিপদের ভ্রুকুটি, ফুঁসছে ভোটেকোশী-ত্রিশূলী
নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ! উদ্ধারে তৎপর দিল্লি, দেশে ফিরলেন অনেকে
ইতালির সংসার ছেড়ে প্রেমিকের ঘরে! ৪ সন্তানের মাকে ঘিরে চাঞ্চল্য
হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?
বিপদসীমার উপরে জলস্তর, সরোবর ফেটে গেলে ফের প্লাবিত হতে পারে বিপর্যস্ত এলাকা
নেপাল বিপর্যয়ে দায় এড়াল চিন! নেপালের অভিযোগ খারিজ, কাঠমান্ডু-বেজিং সম্পর্কে চিড়ের আশঙ্কা
রাস্তা-সেতু ধ্বংস, কাদার স্তূপে থমকে উদ্ধারকাজ, বাড়ছে উদ্বেগ
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের