নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - ভরা বাজারের মধ্যে চিতাবাঘ ভেবে আতঙ্ক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মাথাভাঙা এক নম্বর ব্লকে। খবর পেয়ে বন দফতরের কর্মী, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি ভিন্ন প্রজাতির প্রাণীকে নিরাপদে উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে কৃষক বাজার এলাকায় হঠাৎ একটি অজানা বন্যপ্রাণী নজরে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। ক্রেতা-বিক্রেতারা প্রাণ রক্ষার তাগিদে দিকবিদিক ছুটোছুটি শুরু করেন।

ঘটনাটি জানানো হলে পচাগড় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কল্যাণী রায় তৎক্ষণাৎ বন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। দীর্ঘ প্রচেষ্টার পর চিতাবাঘ সদৃশ একটি ভাম বিড়ালকে আটক করতে সক্ষম হয় বন দফতর কর্মীরা। খবর ছড়িয়ে পড়তেই প্রাণীটিকে এক নজর দেখার জন্য ভিড় জমতে শুরু করে।
স্থানীয় ব্যবসায়ী মননাথ হোসেন জানান, 'দোকানে বসে কাজ করছিলাম। আচমকা একটি জীব চোখে পড়ে। গায়ের রঙের জন্য প্রথমে চিতাবাঘ বলেই মনে হয়, পরে বুঝি অন্য প্রাণী। সম্প্রতি বাঘ আতঙ্কের কারণে দিনরাত উদ্বেগের মধ্যে রয়েছি। কবে এই ভয় কাটবে, সেটাই এখন ভাবনার বিষয়'।
এ প্রসঙ্গে মাথাভাঙা বন দফতরের রেঞ্জার সুদীপ দাস জানান, 'উদ্ধার হওয়া প্রাণীটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসা শেষে সরকারি বিধি মেনে নির্দিষ্ট জঙ্গলে ছেড়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। এটি আসলে সিভেট ক্যাট, যা বাংলায় ভাম বিড়াল নামে পরিচিত। সাধারণত হাঁস, মুরগি, ইঁদুর খেয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে'।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের