নিজস্ব প্রতিনিধি , বীরভূম - চিকিৎসার গাফিলতিতে মৃত্যু ১৪ বছরের কিশোরের। ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দারা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। রামপুরহাট থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রের খবর, মৃত কিশোরের নাম রঞ্জিত মাল(১৪)। সে তারাপীঠ থানার সবুজপল্লী এলাকার বাসিন্দা। মঙ্গলবার দুপুরে মোটরবাইক থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় রঞ্জিত। এরপর তাকে দ্রুত রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। তবে হাসপাতালে ভর্তির পর দীর্ঘ সময় ধরে কোনও চিকিৎসাই করা হয়নি। যন্ত্রণায় ছটফট করছিল রঞ্জিত। বারবার চিকিৎসকদের কাছে অনুরোধ করা হলেও তারা জানিয়ে দেন তিন ঘণ্টা পর দেখা হবে।
স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, "মঙ্গলবার বাইক নিয়ে যাওয়ার সময় একটা কুকুরের সঙ্গে ধাক্কা লেগে পরে যায়। তারপর তার ওপর দিয়ে গাড়ি চলে যায়। আমরা তড়িঘড়ি ওকে হাসপাতালে নিয়ে আসি। তবে এখানার ডাক্তাররা তখনও চিকিৎসা শুরু করেননি। চিকিৎসকেরা নিজেদের মধ্যে গল্পে মত্ত ছিলেন কেউই একবারও আহত কিশোরকে দেখতে আসেননি। শেষ পর্যন্ত কোনও চিকিৎসা না পেয়েই মৃত্যু হয় রঞ্জিতের।"
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের