নিজস্ব প্রতিনিধি, দান্তেওয়াড়া – বুধবার ছত্তিশগড়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় মাওবাদীদের। রক্তক্ষয়ী সংঘর্ষে খতম হয়েছে ৫ মাওবাদী। তবে প্রাণ হারিয়েছেন ১ জওয়ান। গুরুতর আহত আরও ১ জওয়ান। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও রক্তক্ষয়ী সংঘর্ষ অব্যাহত। জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সকালে ছত্তিশগড়ের দান্তেওয়াড়া-বিজাপুর সীমান্তবর্তী ভৈরামগড় এলাকার কেসাকুতুল জঙ্গলে মাওবাদ বিরোধী অভিযান চালায় নিরাপত্তাবাহিনী। এই দলে ছিল ডিআরজি, এসটিএফ এবং কোবরা ব্যাটালিয়ন। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। শুরু হয় চিরুনি তল্লাশি। তখনই গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। সেই হামলায় শহীদ হয়েছেন ১ জওয়ান। তিনি ডিআরজির সদস্য।
গুরুতর আহত হয়েছেন আরও ১ জন জওয়ান। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাল্টা নিরাপত্তাবাহিনীর গুলিতে ঝাঁঝরা ৫ জন মাওবাদী। ২০২৬ সালের মার্চের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার সেই পথে আরও একধাপ এগোল ভারত।
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের