নিজস্ব প্রতিনিধি, দান্তেওয়াড়া – বুধবার ছত্তিশগড়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় মাওবাদীদের। রক্তক্ষয়ী সংঘর্ষে খতম হয়েছে ১২ মাওবাদী। তবে প্রাণ হারিয়েছেন ৩ জন নিরাপত্তারক্ষী। গুরুতর আহত আরও ২ জওয়ান। এখনও পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষ অব্যাহত। বাকি মাওবাদীদে খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সকালে ছত্তিশগড়ের দান্তেওয়াড়া-বিজাপুর সীমান্তবর্তী ভৈরামগড় এলাকার কেসাকুতুল জঙ্গলে মাওবাদ বিরোধী অভিযান চালায় নিরাপত্তাবাহিনী। এই দলে ছিল ডিআরজি, এসটিএফ এবং কোবরা ব্যাটালিয়ন। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। শুরু হয় চিরুনি তল্লাশি। তখনই গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। সেই হামলায় শহীদ হয়েছেন ৩ জন নিরাপত্তারক্ষী।
গুরুতর আহত হয়েছেন আরও ২ জন জওয়ান। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাল্টা নিরাপত্তাবাহিনীর গুলিতে ঝাঁঝরা ১২ জন মাওবাদী। ২০২৬ সালের মার্চের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার সেই পথে আরও একধাপ এগোল ভারত।
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন
মৃতদের ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
ভোটাভুটি পর্ব অতীত করে এই বিল পাশ করল কেন্দ্রীয় সরকার
শীর্ষে রয়েছে আমেরিকা
পুতিনের সম্ভাব্য সফরের কথা ঘোষণা ক্রেমলিনের
আপাতত দুটি বিমানের পরিষেবা বন্ধ রাখা হয়েছে
আমলা বদলি নিয়ে স্বস্তিতে কেন্দ্র
মহিলা সংরক্ষণ বিলে বিরোধীদের সমর্থন চান মোদি
আজকের জন্য রাজ্যসভা মুলতুবি করা হয়েছে
বিল পেশে বাধার মুখে এনডিএ সরকার
সম্রাট চৌধুরী নীতিশ কুমারের মন্ত্রিসভায় উপ মুখ্যমন্ত্রী পদে ছিলেন
ইতিমধ্যেই হরমুজে নামানো হয়েছে মার্কিন যুদ্ধ জাহাজ
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান তদন্তকারীদের
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
যীশুর বার্তা ছড়াতে চাই দাবি পোপের
নাসার আর্তেমেসিস ২ চন্দ্র অভিযান শেষ হওয়ার পরেই ট্রাম্পের পোস্ট ব্যাপক আলোচনার...
অভিজ্ঞতাহীন একজনকে দায়িত্ব দেওয়ায় উঠছে একগুচ্ছ প্রশ্ন
চুক্তি নিয়ে যদিও শুরু থেকে কোনো মাথাব্যথা ছিল না মার্কিন প্রেসিডেন্টের
জরুরি অবস্থা জারি করা হয়েছে এলাকায়