নিজস্ব প্রতিনিধি, ছত্তিশগড় – ফের ছত্তিশগড়ে বড়সড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। খতম করা হয়েছে দুই শীর্ষ মাও নেতাকে। তাঁদের মাথার দাম ছিল ৪০ লক্ষ টাকা করে মোট ৮০ লক্ষ টাকা। ২০২৬ সালের মার্চের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার সেই পথে আরও একধাপ এগোল ভারত। এই সফল অভিযানের ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে ছত্তিশগড়ের অবুঝমাঢ় এলাকায় অভিযান চালায় ছত্তিশগড় পুলিশের ডিআরজি ফোর্স এবং আইটিবিপি। যৌথবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে গুলি চালাতে থাকে মাওবাদীরা। পাল্টা গুলি চালায় যৌথবাহিনীও। দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ের পর মৃত্যু হয় দুই শীর্ষ মাও নেতার। মৃতরা হলেন মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির দুই সদস্য কাট্টা রামচন্দ্র রেড্ডি ওরফে রাজু দাদা এবং কাদারি সত্যনারায়ন রেড্ডি ওরফে কোসা দাদা। দুজনেই তেলেঙ্গানার বাসিন্দা।
ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি AK-47 রাইফেল, একটি INSAS রাইফেল, একটি BGL লঞ্চার, প্রচুর পরিমাণে বিস্ফোরক ও অন্যান্য সামগ্রী। প্রশংসা করে এক্স হ্যান্ডেলে শাহ লিখেছেন, “কেন্দ্রীয় কমিটির সদস্য দুই মাও নেতা কাট্টা রামচন্দ্র রেড্ডি এবং কাদারি সত্যনারায়ন রেড্ডির মৃত্যু হয়েছে যাদের প্রত্যেকের মাথার দাম ছিল ৪০ লক্ষ টাকা। আমাদের নিরাপত্তাবাহিনী লাল সন্ত্রাসের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে।“
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের