নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - ভোর থেকেই যেন অন্য রকম সাজে সেজে উঠেছিল পথঘাট। বিভিন্ন বাজনার তালে, তাসার আওয়াজে, ভক্তির সুরে মুখরিত হয়ে উঠল চারদিক।

লালপাড় শাড়িতে সেজে শতাধিক মহিলা মাথায় কলস নিয়ে অংশ নিলেন এক বর্ণাঢ্য শোভাযাত্রায়। ১০১টি কলস মাথায় নিয়ে তাদের পদযাত্রায় ভক্তির পাশাপাশি ছট পুজোর ঐতিহ্যও ধরা দিল এক অনন্য রূপে।

সূত্রের খবর, প্রতি বছরের মতো এ বছরও কামারপাড়া ছট পুজো কমিটি আয়োজিত করেছিল এই শোভাযাত্রা। মহিলা-পুরুষ নির্বিশেষে সকলে যোগ দেন এই ধর্মীয় মঙ্গলযাত্রায়। শোভাযাত্রার প্রথম সারিতে ছিল ঢাক, তাসা ও নানা বাদ্যযন্ত্রের তালে উৎসবের আমেজে ভরে ওঠে পরিবেশ।

লালপাড় শাড়িতে সজ্জিত মহিলাদের মাথায় শোভা পাচ্ছিল রঙিন ফুল ও গঙ্গাজলভর্তি কলস। তাদের পেছনেই শতাধিক পুরুষ ভক্ত ছট গান গেয়ে এগিয়ে চলেন।

শোভাযাত্রা শুরু হয় কামারপাড়া থেকে, তারপর তা দিনবাজার, বেগুনটারী, কদমতলা, সমাজপাড়া হয়ে পুনরায় কামারপাড়ায় ফিরে এসে শেষ হয়। পথে পথে দর্শনার্থীদের ভিড়, কেউ ফুল ছড়িয়ে অভ্যর্থনা জানাচ্ছেন, কেউ মোবাইল ক্যামেরায় ধরে রাখছেন এই অনন্য দৃশ্য।

কামারপাড়া ছট পুজো কমিটির এক সদস্য বলেন, “প্রতি বছর আমরা এই শোভাযাত্রার আয়োজন করি ছট মাইয়ের পূজোকে কেন্দ্র করে। ভক্তদের অংশগ্রহণে এই উৎসব প্রতি বছর আরও বড় আকার ধারণ করছে। এইবারও প্রায় কয়েকশো পুরুষ ও মহিলা একসঙ্গে অংশ নিয়েছেন।”

অংশগ্রহণকারী এক মহিলা জানান, “ আজকে থেকে আমাদের ছট পুজোর উদযাপন শুরু হয়েছে, সকালে স্নান করে না খেয়ে আমরা এসেছি, খুব ভালো লাগছে।”
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের