নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - ধারালো অস্ত্রের কোপে গুরুতর যখম অজ্ঞাত নাবালক শিশুকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন চিকিৎসকেরা। বিষয়টি ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে জঙ্গিপুর এলাকায়। তবে এই ঘটনায় মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত উঠে এল।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার মহাদেবপুর গ্রামের কয়েকজন একটি ২-৩ বছরের শিশুকে রক্তাক্ত, অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। বাচ্চাটির গলা, ঘাড়, কানে মোট সাতটি গভীর ক্ষতচিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে অবস্থা আশঙ্কাজনক ছিল। উপস্থিত সকলেই ধরে নিয়েছিল তার বাঁচার আর কোনও আশা নেই।

খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় শিশুটিকে দ্রুত জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্মরত চিকিৎসকরা সঙ্গে সঙ্গে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যান। দু’ঘণ্টার অস্ত্রোপচারের পর ধীরে ধীরে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হয়।
চিকিৎসক অভিজিৎ চৌধুরী জানান, 'হাসপাতালে কর্তব্যরত সমস্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা একসঙ্গে নিরবচ্ছিন্নভাবে লড়াই করেছি। শিশুটির শরীর থেকে এতটাই রক্তক্ষরণ হয়েছিল যে কেউই ভাবতে পারেনি সে আবার প্রাণ ফিরে পাবে। তবে তার অদম্য মানসিক শক্তিতেই ধীরে ধীরে অবস্থার উন্নতি হয়েছে'।
এ বিষয়ে এক পুলিশ আধিকারিক জানান, 'আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যাই। যেভাবে শিশুটির ওপর হামলা চালানো হয়েছে, তাতে আমাদের ধারণা এর পেছনে কোনও চক্রান্ত রয়েছে। বাচ্চাটির পরিচয় এখনও জানা যায়নি। তবে আমরা তদন্ত শুরু করেছি। দোষীদের অবশ্যই শাস্তি হবে'।
বিহারের বাসিন্দা ২১ বছরের অভিষেকের দেহ উদ্ধার
১৩ থেকে ১৫ বছরের ৫ বন্ধুর হদিশ নেই
ইটভাটা-মাটি কাটা বন্ধ , কৃষি সহ নির্মাণকাজেও ভাটা
কি বার্তা দেন সেদিকেই নজর
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের