নিজস্ব প্রতিনিধি, সাংহাই – ভারতের নয় চীনের অংশ অরুণাচল প্রদেশ! এমনটাই দাবি করে এক ভারতীয় তরুণীকে চরম হেনস্থার শিকার হতে হল চীনের সাংহাই বিমানবন্দরে। তাঁর পাসপোর্ট অবৈধ বলে দাবি করে সাংহাই বিমানবন্দর কর্তৃপক্ষ। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন হেনস্থার শিকার হওয়া তরুণী।
সূত্রের খবর, হেনস্থার শিকার হওয়া তরুণীর নাম পেমা ওয়াংজাম থংডোক। তাঁর জন্ম অরুণাচল প্রদেশে। তবে বর্তমানে ব্রিটেনের বাসিন্দা তিনি। গত শুক্রবার লন্ডন থেকে জাপানগামী বিমান ধরেছিলেন পেমা। সেই বিমান ৩ ঘণ্টার জন্য থামে সাংহাইয়ের পুদং বিমানবন্দরে। তখনই চরম হেনস্থার শিকার হন পেমা।
পেমাকে অভিবাসন ডেস্ক থেকে জানানো হয়, তাঁর পাসপোর্টে জন্মস্থান হিসেবে লেখা রয়েছে অরুণাচল প্রদেশ, তাই এই ভারতীয় পাসপোর্ট বৈধ নয়। কারণ অরুণাচল প্রদেশ চীনের অংশ। তৎক্ষণাৎ বাজেয়াপ্ত করে নেওয়া হয় পেমার পাসপোর্ট। দীর্ঘ ১৮ ঘণ্টা ধরে সাংহাই বিমানবন্দরে আটকে রাখা হয় তাঁকে। খাবার-জল পর্যন্ত দেওয়া হয়নি। সাংহাইয়ের ভারতীয় কনসুলেটের সঙ্গে যোগাযোগ করে অবশেষে ফেরেন তিনি।
ইরানের মানচিত্রে অবরুদ্ধ হরমুজ! পারমিট ছাড়া বাণিজ্যিক জাহাজ ঢুকলেই কড়া ব্যবস্থা
মেটায় চরম অমানবিকতা! ১ ধাক্কায় চাকরি হারালেন ৮০০০ কর্মী
চীনকে ৫০ বিলিয়ন ঘনমিটার গ্যাস দেবে রাশিয়া! শি জিনপিঙের দরবারে ২০ চুক্তিতে সই পুতিনের
আমেরিকার নিশানায় রাউল কাস্ত্রো! মার্কিন নাগরিক খুনের অভিযোগে তোলপাড় বিশ্ব
আমেরিকার নিষেধাজ্ঞা উড়িয়ে রুশ তেল কিনছে ব্রিটেন, বিশ্ব রাজনীতিতে তোলপাড়
রেকর্ড বৃষ্টিতে বিপর্যস্ত চীন! হড়পা বানে মৃত ২২, নিখোঁজ বহু
মিমের দুনিয়া এবার বাস্তবে! মেলোনিকে ‘মেলোডি’ চকোলেট দিলেন মোদী, ভাইরাল ভিডিও
আজব প্রস্তাব ইরানের! খুন করলেই পাবে ৫০০ কোটি
চুক্তি না হলেই বিধ্বংসী আক্রমণ, ট্রাম্পের লাল সংকেতের মুখে ইরানের ওপর হামলা স্থগিত
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...