নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ দিনাজপুর - রাজ্যজুড়ে একদিকে যখন নিজেদের চাকরির দাবিতে পথে আন্দোলনরত চাকরিহারা শিক্ষকরা। সেই রাজ্যেই এবার উঠে এল এক চাঞ্চল্যকর ঘটনা। গঙ্গারামপুরের এক স্কুল শিক্ষকের বাড়ি ও শশুরবাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা।
সূত্রের খবর , গঙ্গারামপুর থানার উদ্যোগে অনলাইন গেম ও বেটিং চক্রের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছিল কয়েকদিন আগে। সেই সূত্রেই গ্রেফতার হয়েছিলেন পিন্টু ঘোষ নামের এক ব্যক্তি। তদন্তের সূত্র ধরে শনিবার গ্যাংটক থেকে গ্রেফতার করা হয় বিশাল দাস ও গঙ্গারামপুরের নয়াবাজার হাইস্কুলের বিজ্ঞান শিক্ষক অপূর্ব সরকারকে। অভিযোগ, দীর্ঘদিন তিনি স্কুলেও যাচ্ছিলেন না।
অপূর্বকে গ্রেফতারের পর টাকার সন্ধান মেলে পুলিশের কাছে। রবিবার গঙ্গারামপুরের SDPO দীপাঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে বালুরঘাটের রঘুনাথপুরে শিক্ষকের শ্বশুরবাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে উদ্ধার হয় তাড়া তাড়া নোটের বান্ডিল। শোয়ার ঘরের খাটের বক্সে লুকিয়ে রাখা ছিল প্রায় ৬০ লক্ষ টাকা। ঠাকুর ঘর থেকে উদ্ধার হয় বাকি প্রায় ৪০ লক্ষ নগদ টাকা এছাড়াও গঙ্গারামপুরের কায়স্থপাড়ায় শিক্ষকের বাড়ি থেকেও কিছু টাকা উদ্ধার করেছে পুলিশ। শিক্ষককে জিজ্ঞাসাবাদের পরেই তার শশুরবাড়িতে অভিযান চালায় পুলিশ।
ইতিমধ্যেই পুলিশ এই বেটিং চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা সেই বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। তবে যখন রাজ্যে শিক্ষক সংকট ও শিক্ষকরা চাকরির জন্য আন্দোলনরত তখন একজন শিক্ষকের এই ধরনের চক্রে জড়িত থাকা অত্যন্ত লজ্জাজনক।
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের