নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - এলাকার মধ্যেই ঘটে গেল চাঞ্চল্যকর অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা। অপহৃত ব্যবসায়ীর নাম মমিন lমন্ডল। তিনি পেশায় মশলা ব্যবসায়ী। ধনে, জিরে, সরষে ইত্যাদি বিভিন্ন মালের স্টক সরবরাহের কাজ করেন।

সূত্রে জানা গেছে, উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার শিমুলতলা এলাকায় ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। বৃহস্পতিবার বিকেলে গাইঘাটার এক ব্যবসায়ীর সঙ্গে দেখা করার উদ্দেশ্যে মমিন মন্ডল নিজের গাড়িতে আরও তিনজন ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে রওনা দেন। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই কয়েকজন দুষ্কৃতি তাদের গাড়ি আটকে দেয়। জোর করে চারজনকে গাড়ি থেকে নামিয়ে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে বেধড়ক মারধর শুরু করে তারা। এরপর দুষ্কৃতীরা মমিন মন্ডলের পরিবারের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণের দাবি জানায়।

পরিবারের তরফে প্রথমে অনলাইনে চার দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাঠানো হয় দুষ্কৃতীদের নির্দেশে। কিন্তু সেই টাকা পাওয়ার পরেও হামলাকারীরা সন্তুষ্ট হয়নি। তারা আবার আরও বেশি টাকা দাবি করে। এরপর মমিন মন্ডলের এক আত্মীয় ১ লক্ষ টাকা নিয়ে ঘটনাস্থলে যান।

সেই টাকাটাও নিয়ে ফেলে দুষ্কৃতীরা। এরপর ওই আত্মীয়কেও আটকে মারধর করা হয় বলে অভিযোগ। সবমিলিয়ে মোট ২ লক্ষ ৬০ হাজার টাকা হাতিয়ে নেয় দুষ্কৃতীরা। তারপরেও নির্দয়ভাবে মমিন মন্ডলসহ চারজনকে মারধর করে রাতের অন্ধকারে ফেলে রেখে যায়।

রাতেই আহত চারজন কোনোভাবে বাদুড়িয়া এলাকায় ফিরে আসেন। তখন তাদের অবস্থা দেখে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে সাহায্য করেন। প্রথমে চারজনকে বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় মমিন মন্ডলসহ দুজনকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।ঘটনার পর মমিন মন্ডলের পরিবারের পক্ষ থেকে বাদুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অন্যদিকে, এই ঘটনার পর গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা গ্রামেরই এক যুবককে ইনফর্মার সন্দেহে ধরে বেধড়ক মারধর করে। খবর পেয়ে বাদুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

স্থানীয় জনপ্রতিনিধি রাজ মণ্ডল জানান, প্রশাসনের কাছে একটাই দাবি যাতে ওই হাতিয়ে নেওয়া ২ লক্ষ ৬০ হাজার টাকা দুষ্কৃতীদের কাজ থেকে উদ্ধার করা হয়। ও উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের