নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - ব্যাঙ্কের কর্মী সেজে কেওয়াইসি আপডেটের নাম করে নথি হাতানোর চেষ্টা। কিন্তু শেষমেষ দোকান মালিকের বুদ্ধিতে ধরা পড়ল ফন্দি। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দিনহাটা এলাকায়। পরে খবর দেওয়া হয় থানায়, পুলিশ এসে অভিযুক্তকে আটক করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে দিনহাটা ভবানী হলের সামনে একটি সারের দোকানে হঠাৎ হাজির হয় এক যুবক। পরিচয় দিয়ে জানায়, সে নাকি আইসিআইসি ব্যাঙ্কের কর্মী। এরপর কেওয়াইসি আপডেটের নাম করে দোকান মালিকের ব্যক্তিগত তথ্য নিতে শুরু করেন। আচরণে সন্দেহ হওয়ায় দোকান মালিক সঙ্গে সঙ্গে ফোন করে ডাকেন আইসিআইসি ব্যাঙ্কের ম্যানেজারকে। তিনি এসে স্পষ্ট জানান, ওই ব্যক্তি ব্যাঙ্কের কর্মচারী নন। এরপরই ঘটনাস্থলে ভিড় বাড়তে থাকে।

দোকান মালিক স্বদেশ চন্দ্র জানান, উনি এসে আমার আধার, পান কার্ড, ফোন নম্বর সব নেন। এমনকি আমার স্ত্রীর নামও জানতে চান। তারপর ওনার পরিচয় পত্র চাইলে উনি দিতে পারেননি। ফলে সন্দেহ হয়, ছেলেকে খবর দিই। এখন তো প্রায় রোজই পেপার খুললেই দেখতে পাই কোথাও না কোথাও ফ্রড হচ্ছে। ইতিমধ্যেই সাংবাদিকদের জানিয়েছি। তবে পুলিশের কাছেও লিখিত অভিযোগ করব, যাতে প্রমাণ থাকে'।
দোকান মালিকের ছেলে চয়ন ভদ্র জানান, 'এখানে এসে বাবার ফোন থেকে ওটিপি যাচাই করে নিয়েছে। উনি যে পরিচয় দিচ্ছেন, সেখান থেকে কোনওভাবেই আইসিআইসি ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ পাওয়া যাচ্ছে না। ব্যবসার অ্যাকাউন্টে সবসময় টাকা থাকে, কাল কিছু হলে কার কাছে যাব। সারের কয়েকটা কোম্পানির সঙ্গেও কথা বলেছি, কিন্তু তাঁরাও এনার সম্পর্কে কিছু বলতে পারেননি '।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের