নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - দাউ দাউ করে জ্বলছে বাড়ি, তারই মাঝে ভেসে আসছে “আমাকে বাঁচাও আমাকে বাঁচাও চিৎকার।” চিৎকারে ঘুম ভাঙে গ্রামের মানুষের। দরজা ভেঙে ঘরে ঢুকতেই চোখের সামনে ভয়াবহ দৃশ্য। জ্বলছে ঘর, দগ্ধ হয়ে পড়ে আছেন চারজন। অভিযোগ, জমি নিয়ে বিবাদের জেরে নিজের সৎ মাকে খুনের উদ্দেশ্যে আগুন লাগিয়ে দেয় ছেলে। চাঞ্চল্যকর ঘটনায় শোরগোল পড়ে গেছে এলাকায়।
সূত্রের খবর, শিউরে ওঠার মতো ঘটনাটি ঘটেছে ঘটেছে খণ্ডঘোষ থানার অন্তর্গত উদয়কৃষ্ণপুর গ্রামের পশ্চিমপাড়ায়। অভিযোগ, জমি জমা নিয়ে বিবাদের জেরে নিজের সৎ মায়ের উপর প্রতিশোধ নিতে ঘুমন্ত পরিবারের উপর পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় ছেলে বাবুল মিস্ত্রি। ঘটনায় মৃত্যু হয়েছে মা সন্ধ্যারানি মিস্ত্রীর (৪২)। গুরুতরভাবে দগ্ধ হয়েছেন পরিবারের আরও তিনজন। মঙ্গলবার গভীর রাতে ঘুমিয়ে ছিলেন কৃষ্ণপদ মিস্ত্রি (৫০), তাঁর স্ত্রী সন্ধ্যারানি মিস্ত্রি (৪২) তাদের দুই সন্তান। ছেলে বাদল মিস্ত্রি (১৩) ও মেয়ে সুমিত্রা বিশ্বাস (১০)।


আচমকাই আগুনে ঘর ভরে গেলে তাঁরা চিৎকার শুরু করেন। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। বাইরে থেকে তালা ভেঙে গ্রামের লোকেরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ঘরে ঢুকে দেখা যায়, চারজনই দগ্ধ অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছেন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সন্ধ্যারানি মিস্ত্রিকে মৃত ঘোষণা করেন। বাকিদের অবস্থা আশঙ্কাজনক।অভিযুক্ত বাবুল মিস্ত্রিও আগুন লাগানোর সময় গুরুতরভাবে দগ্ধ হয়। তাকে আটক করেছে খণ্ডঘোষ থানার পুলিশ।
বুধবার সকালে ঘটনাস্থলে পৌঁছান এসডিপিও অভিষেক মণ্ডল, সার্কেল ইন্সপেক্টর তপন কুমার বসাক ও খণ্ডঘোষ থানার ওসি অনুপ বিশ্বাস। ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক নবীন চন্দ্র বাগও। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
বিধায়ক জানান, ব্যক্তিগত সম্পত্তি সক্রান্ত বিষয় নিয়ে সৎ মায়ের সঙ্গে অনেকদিন থেকেই ঝামেলা চলছিল বাবুলের। সেই ক্ষোভ থেকেই গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতেই পরিকল্পিত ভাবে বাড়িটিতে আগুন লাগিয়ে সপরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল বছর ২৪ এর বাবুল। বর্তমানে তার সৎ মায়ের মৃত্যু হয়েছে, বাবুলের অবস্থাও আশঙ্কাজনক।

স্থানীয় এক গ্রামবাসী জানান “রাতে হঠাৎই শুনি কেউ চিৎকার করছে বাঁচাও বাঁচাও। বাইরে এসে দেখি ঘর দাউ দাউ করে জ্বলছে। সঙ্গে সঙ্গে সবাই মিলে জল ঢালতে শুরু করি, তারপর তালা ভেঙে ভিতরে ঢুকে দগ্ধ অবস্থায় পরিবারটিকে উদ্ধার করি।”

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের