নিজস্ব প্রতিনিধি, কলকাতা – বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে একটি নিম্নচাপ। এর প্রভাবে রবিবার থেকে হালকা বৃষ্টিপাত হচ্ছে কলকাতা সহ একাধিক জেলায়। বুধবারও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে। যদিও এর ফলে সর্বনিম্ন তাপমাত্রার তেমন ফারাক হবে না।
হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ৪.১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ১.৯ ডিগ্রি কম। বুধবার দিনভর কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে কলকাতার কিছু অংশে।
আগামী ৪ দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রার তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাবে। বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদীয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়ায়। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা ও সংলগ্ন জেলায়। আংশিক ভাবে বজ্রপাত সহ ঝড়ো হাওয়া ৩০-৪০ কিমি/ঘণ্টা গতিতে বইতে পারে।
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
ইতিমধ্যেই মালিকপক্ষের তরফে নোটিশ পাঠানো হয়েছে
প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার একাধিক যন্ত্র
আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মমতার বিরুদ্ধে
ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে
পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা
নিম্নচাপের প্রভাবে বদলাবে আবহাওয়া
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের