নিজস্ব প্রতিনিধি, দিল্লি – আগামী ৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন। তার আগে বড়সড় জালিয়াতি প্রকাশ্যে এল। ২২ সাংসদের সই জাল করে মনোনয়ন জমা দেওয়ার অভিযোগ উঠল। জালিয়াতির খবর প্রকাশ্যে আসতেই খারিজ করে দেওয়া হল মনোনয়ন পত্র।
গত ২১ আগস্ট ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। ২২ আগস্ট হয় স্কুটিনি। সেখানেই নজরে পড়ে জালিয়াতি। ৪৬ জন প্রার্থীর তরফে জমা পড়েছিল ৬৮ টি মনোনয়ন পত্র। এর মধ্যে খারিজ করা হয়েছে ১৯ প্রার্থীর ২৮ টি মনোনয়ন পত্র।
সূত্রের খবর, কেরলের বাসিন্দা জোমন জোসেফ উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দিয়েছিলেন। কিন্তু সেই মনোনয়ন পত্র জমা দেন সাংসদদের সই নকল করে। স্কুটিনির সময় দেখা যায়, সেখানে সাক্ষর রয়েছে ওয়াইএসআরসিপি সাংসদ মিথুন রেড্ডির। কিন্তু ওই সাংসদ বর্তমানে জেলে রয়েছে। তখনই সন্দেহ হওয়ায় বিষয়টি নিয়ে খোঁজখবর করা হয়।
তাতেই জানা যায়, সাংসদের সই জাল করে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জোমন জোসেফ। উল্লেখ্য, এনডিএ-র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সিপি রাধাকৃষ্ণণ ও বিরোধীদের প্রার্থী সুদর্শন রেড্ডি।
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের