নিজস্ব প্রতিনিধি , উত্তর দিনাজপুর - বর্ষবরণের আনন্দের রাতেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। পিকনিকের মাঝেই তৃণমূল কংগ্রেসের জেলা যুব সহ সভাপতিকে খুনের অভিযোগ। রায়গঞ্জের মিলনপাড়া মোহনবাটি বাজার সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয় তার দেহ। নববর্ষের উৎসবের আবহে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
নিহত তৃণমূল নেতার নাম নব্যেন্দু ঘোষ। মাত্র কয়েকদিন আগেই উত্তর দিনাজপুর তৃণমূলের জেলা যুব সহ সভাপতি হিসেবে দায়িত্ব পান তিনি। ব্যক্তিগত জীবনে এক সন্তানের বাবা নব্যেন্দুর স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছিল। সম্প্রতি মোহনবাটি বাজার এলাকায় একটি মিষ্টির দোকানও খুলেছিলেন তিনি। বুধবার বর্ষবরণের রাতে তার দোকানের ঠিক উল্টো দিকে একটি পিকনিক চলছিল। সেখানেই উপস্থিত ছিলেন নব্যেন্দু।
অভিযোগ, সেই সময় আচমকাই বেশ কয়েকজন দুষ্কৃতী বাইকে চেপে ঘটনাস্থলে আসে। কিছু বোঝার আগেই চ্যালাকাঠ দিয়ে বেধড়ক মারধর করা হয় তাকে। এরপর ছুরি দিয়েও এলোপাথাড়ি কোপানো হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন নব্যেন্দু ঘোষ। হামলার পরেই দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এই খুনের ঘটনার নেপথ্যে রাজনৈতিক বিবাদ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ব্যবসায়িক শত্রুতা বা ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন থেকে এই ঘটনা ঘটেছে কিনা, তাও তদন্তের আওতায় রয়েছে। ইতিমধ্যেই, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আগামী ৭ দিনের জন্য তাদের পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর পুলিশ সূত্রে।
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের