নিজস্ব প্রতিনিধি , হুগলী - বর্জ্য প্লাস্টিকের বিনিময়ে বিনামূল্যে খাবার! শহরকে পরিচ্ছন্ন রাখতে এক অভিনব উদ্যোগ নিয়েছে ভদ্রেশ্বর পৌরসভা। ১কেজি বর্জ্য প্লাস্টিকের বিনিময়ে ২টি খাবারের কুপন আর ২ কেজি বর্জ্য প্লাস্টিক দিয়ে পাওয়া যাবে ৫টি খাবারের কুপন। পৌরসভা এই উদ্যোগে খুশি শহরবাসী।
স্থানীয় সূত্রের খবর , শহরকে প্লাস্টিক মুক্ত করতে ভদ্রেশ্বর পৌরসভার নয়া উদ্যোগ। বর্জ্য প্লাস্টিকের বিনিময়ে বিনামূল্যে খাবার দেওয়া হবে মা ক্যান্টিনে । বহু মানুষ রাস্তা ঘাটে, বাড়ির পাশে প্লাস্টিক ফেলে দেয়। এবার ভদ্রেশ্বর পালবাগানে পৌরসভা লজে মা ক্যান্টিন থেকে এই প্লাস্টিকের বিনিময়ে খাবার দেওয়া হয়। এমনিতেই প্রায় ৩০০ জনকে খাবার দেওয়া হয়।
ভদ্রেশ্বর পৌরসভা চেয়ার ম্যান প্রলয় চক্রবর্তী জানিয়েছেন, "মা ক্যান্টিনে ৫ টাকার বিনিময়ে এখানে ডিম ভাত আর সোয়াবিনের তরকারি দেওয়া হয়। যারা টাকা দিতে পারছেন না তাদের জন্য পৌরসভার তরফে একটি স্কিম চালু করা হয়েছে। গত ৩ বছর ধরে মা ক্যান্টিন চলে আসছে। গৃহহীন সহ ক্যান্সার রোগীদের বিনামূল্যে খাবার দেওয়া হয়। প্রত্যেকের বাড়িতে বা আশেপাশের অনেক প্লাস্টিক পরে থাকে। সেই পাঁচশো বর্জ্য প্লাস্টিক দিলেই একটি করে খাবারের কুপন দেওয়া হবে।"
রবিন বাগ জানিয়েছেন, "আমি ১কিলো প্লাস্টিক দিয়ে ২টো খাবার পাই। আমি গরীব মানুষ আমার খুবই সুবিধা হয়। একটা খুব ভালো উদ্যোগ নিয়েছে পৌরসভা। আমরা যারা এখানে খাবার পাই তারা একটু চেষ্টা করলেই ১ কেজির বা ২ কেজি প্লাস্টিক জোগাড় করা যেতেই পারে। এটা প্রত্যেকের করণীয় রাস্তায় বা ড্রেনে প্লাস্টিক না ফেলে একটা নিদিষ্ট জায়গায় জমা করা।"
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের