নিজস্ব প্রতিনিধি , দিল্লি - শনিবারের ব্রিগেড সমাবেশকে সামনে রেখে জোর কদমে প্রস্তুতিতে নেমেছে গেরুয়া শিবির। মোদির সভার আগেই রাজ্যে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে তৎপরতা বাড়িয়েছে বিজেপি। নির্বাচনের নির্ঘণ্ট শীঘ্রই ঘোষণা হতে পারে বলে রাজনৈতিক মহলের অনুমান, আর সেই প্রেক্ষাপটেই দিল্লিতে শুরু হয়েছে টানা বৈঠক।
বুধবার রাতের পর বৃহস্পতিবারও দিল্লিতে জে. পি. নাড্ডার বাসভবনে বিজেপির কোর কমিটির বৈঠক আয়োজিত হয়। সেখানে পশ্চিমবঙ্গের প্রার্থী তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রথম দফায় প্রায় ১৫০টি আসনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। পরবর্তী বৈঠকে বাকি আসনগুলির প্রার্থীদের নাম নিয়েও আলোচনা হওয়ার কথা ছিল। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিজেপির প্রস্তুতি এখন তুঙ্গে।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ' তৃণমূলকে হারানোর লক্ষ্যেই বিজেপির প্রস্তুতি চলছে। প্রার্থী তালিকা ইমমেটিরিয়াল। উপরে পদ্ম, নিচে নরেন্দ্র মোদি। ২০২৬-এর নির্বাচন হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিসর্জনের নির্বাচন।' এই বৈঠকে উপস্থিত ছিলেন অমিত শাহ, ভূপেন্দ্র যাদব, বিপ্লব কুমার দেব, নীতিন নবীন, অমিত মাল্যব সহ একাধিক কেন্দ্রীয় নেতা। পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দলের দীর্ঘদিনের কর্মীদের গুরুত্ব দেওয়ার দিকেই বেশি জোর দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে খবর।
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
ইতিমধ্যেই মালিকপক্ষের তরফে নোটিশ পাঠানো হয়েছে
প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার একাধিক যন্ত্র
আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মমতার বিরুদ্ধে
ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে
পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা
নিম্নচাপের প্রভাবে বদলাবে আবহাওয়া
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের