নিজস্ব প্রতিনিধি , বীরভূম - বম্ব স্কোয়াড ছাড়াই বোম উদ্ধার করতে এসে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ল পুলিশ। প্রাইমারি স্কুলের পাশেই পড়েছিল দুটি তাজা বোমা। সাবধানতা তো দূরের কথা অসাবধানতার সঙ্গে বোম গুলিকে উদ্ধার করতে আসে স্থানীয় পুলিশ। এই খবর পেয়েই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি এইভাবে অসাবধানতা বসত বোম উদ্ধার করতে গিয়ে যদি ফেটে যায় শিশুদের জীবনহানি পর্যন্ত ঘটতে পারে।

স্থানীয় সূত্রে জানা গেছে , ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার সিউড়ি শহরের আব্দাপুর প্রাইমারি স্কুলের রাস্তার ঠিক পাশেই। বিষয়টি নজরে আসতেই এলাকায় ভিড় জমতে শুরু করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুটি বোমা পাওয়া যায় এমন একটি জায়গা থেকে, যেখান দিয়ে প্রতিদিন ছোট ছোট পড়ুয়ারা রাস্তা পারাপার করে স্কুলে যায়। স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেওয়ার পরেও বোমা উদ্ধারের সময় ঘটনাস্থলে কোনও বম্ব স্কোয়াডকে ডাকা হয়নি। পুলিশের উপস্থিতিতেই স্থানীয় কয়েকজনের সাহায্যে বোমাগুলি উদ্ধার করা হয়।
গোটা বিষয় নিয়ে এক স্থানীয় বাসিন্দা সৌভিক রায় জানান ," প্রথমবার নয় এর আগেও কয়েক বার বোমা উদ্ধার করা হয়েছে এই এলাকায়।স্কুলের সামনে দিয়ে প্রতিদিন আমাদের বাচ্চারা রাস্তা পার হয়। সেই জায়গায় বোমা পাওয়া সত্যিই ভয়ঙ্কর। পুলিশের উচিত ছিল আগে এলাকাটা সুরক্ষিত করা। বম্ব স্কোয়াড না এনে এভাবে বোমা তোলা খুবই ঝুঁকিপূর্ণ। পুলিশ কে নানান প্রশ্ন করার পরেও আমরা কোনো উত্তর পাইনি।আমরা এলাকাবাসী খুব আতঙ্কে আছি। শিশুদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠে গেল।”
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের