নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - দুর্গাপুজো মানেই ঐতিহ্যের জাঁকজমক আর সাংস্কৃতিক মেলবন্ধন। তার মধ্যেই বনেদি রাজবাড়ির পুজো নিয়ে চিরকালই কৌতূহল থাকে আলাদা। সেই বনেদি পুজো নিয়েই হঠাৎ করে টানটান উত্তেজনা বাঁকুড়ার ছাতনায়। রাজবাড়ির দুই পক্ষের দ্বন্দ্বে তৈরি হয়েছিল অনিশ্চয়তার ঘনঘটা। তাহলে কি বন্ধ হয়ে যাবে ৬০০ বছরের পুরনো সামন্তভূমের ঐতিহ্যবাহী পুজো? সকাল থেকেই ভিড় জমে রাজবাড়ির আঙিনায়, একটাই প্রশ্ন সবার মনে, চলবে তো এ বছরের পুজো?

স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি রাজবাড়ির রানীমার প্রয়াণের পর থেকেই শুরু হয় বিভাজন। মদনমোহনের মূর্তি সহ প্রায় ৩০টি মূর্তি কার কাছে থাকবে, এই প্রশ্নেই জট বাঁধে। এতদিন পর্যন্ত বাসুলি মন্দিরে পুজো চালিয়ে আসছিলেন প্রদীপ সিংহ দেও। কিন্তু ছাতনা রাজবাড়ির ১২ পরগনা নিয়ে রয়েছে পৃথক দাবিদাওয়া। ফলে রাজপরিবারের ভেতরে ফাটল আরও গভীর হয়। এলাকার পরিস্থিতি সামলাতে এগিয়ে আসে স্থানীয় প্রশাসন ও পঞ্চায়েত সমিতি। ১২ পরগনার প্রতিনিধিদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা হয়। অবশেষে সিদ্ধান্ত হয় যে, প্রাচীন নিয়ম মেনেই রাজবাড়ির দুর্গাপুজো চলবে। এতে হাঁফ ছেড়ে বাঁচেন পুজোপ্রেমীরা।

রাজবাড়ির বর্তমান বংশধর হরিদেব সিংহ রায় জানান, রাজবাড়ীর বর্তমান বংশধর হরিদেব সিংহ রায় জানান, মদনমোহন সালংগ্রাম শিলা সহ প্রায় ৩০টি বিগ্রহ তাঁর দায়িত্বে রয়েছে। রানীমার মৃত্যুর পর বংশগত অধিকার অনুযায়ী তিনি মন্দিরের চাবি নিজের কাছে রেখেছিলেন। তবে ওবাড়ির পক্ষ থেকে দাবি করা হয়, মন্দির তাদের নামে হওয়ায় তাঁর অধিকার নেই। এই নিয়ে অশান্তি তৈরি হলে গ্রামের প্রায় ২০০-২৫০ জন মানুষ এগিয়ে এসে সমাধান করেন এবং মূর্তিগুলি হরিদেববাবুর দায়িত্বে দিয়ে যান।

তিনি বলেন, “মূর্তি নিয়ে যেমন সমস্যা হয়েছে, তেমন ঝামেলা দুর্গাপুজো নিয়েও হতে পারে ভেবেই আতঙ্কে ছিলাম। তাই মিটিং ডেকেছিলাম। তবে দুর্গাপুজো যথারীতি হবে।” পাশাপাশি তিনি আরও জানান, বিপুল পরিমাণ অর্থমূল্যের বিষয় থাকায় নিরাপত্তা নিয়ে বিশেষ সতর্ক থাকতে হচ্ছে, কারণ বর্তমানে তাঁদের বংশের কেউ ওই বাড়িতে থাকেন না।
ঘটনা প্রসঙ্গে রানীমার ভাইপো শান্তিদেব রায় জানান, আশালতা দেবী অর্থাৎ রানীমার মৃত্যুর পর এবাড়ির মদনমোহন সহ ২০ টি বিগ্রহ নিয়ে সমস্যা শুরু হয়।আজকে সামন্তভূমের সভাপতিদের একক সিধান্তে আমাদের সম্পর্কে পিসেমশাই অর্থাৎ ওবাড়ির হরিদেব সিংহ রায়ের বাড়িতে মূর্তিগুলি স্থগিত রাখা হয়েছে। ফলে মূর্তি স্থাপন নিয়ে যা বিবাদ দেখা দিয়েছিলো তা সমাধান করা গিয়েছে।

অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের