নিজস্ব প্রতিনিধি , হায়দরাবাদ - বন্ধুর প্লেটে ধোয়ার অপরাধে এক যুবককে খুনের অভিযোগ।একইসঙ্গে থাকতে থাকতে হঠাৎই আজব অপরাধের জেরে বন্ধুকে খুন করলেন এক যুবক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তেলেঙ্গানায়। খুনের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , ঘটনাটি তেলঙ্গানা কোল্লুর এলাকার। মৃতের নাম শ্যাম পাঞ্চাল। বয়স আনুমানিক ২৮ বছর। সেখানকার একটি অ্যাপার্টমেন্টে অভিযুক্ত অতুল সাহানির সঙ্গে থাকতেন শ্যাম পাঞ্চাল। সোমবার এক সঙ্গে ব্রেকফাস্ট করছিলেন দু’জন। সেই সময়েই অতুলের প্লেটে হাত ধুয়েছিলেন শ্যাম। ব্যাস সেখানেই ঘটনার সূত্রপাত।
প্লেটে হাত ধোয়ার পরই বচসা শুরু হয় দুই বন্ধুর মধ্যে। এরপরই শ্যামকে আক্রমণ করেন অতুল। ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করা হয় তাকে। আঘাত এতটাই জোরে ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। ঘটনার পর থেকেই পলাতক যুবক। খুনের ঘটনার মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তকে খুঁজতে বিশেষ দল গঠন করা হয়েছে পুলিশের তরফে।
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের