নিজস্ব প্রতিনিধি , মুম্বই - দীর্ঘদিন প্রেমের সম্পর্কের নামে চলছিল ধর্ষণ। শেষ পর্যন্ত বিষ খেয়ে তিনি আত্মঘাতী হলো তরুণী। বিষয়টি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মহারাষ্ট্রে। ঘটনার পর ৪ জনের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ।
মৃত ওই নাবালিকার বয়স মাত্র ১৭ বছর। জানা গেছে, গত দশ মাস আগে স্থানীয় এক যুবকের সঙ্গে তাঁর ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রতিশ্রুতি দেওয়ায় ওই যুবকের ওপর ভরসা করেছিল কিশোরী। সেই সুযোগ নিয়ে তাঁদের মধ্যে একাধিকবার শারীরিক ঘনিষ্ঠতা তৈরি হয়। তবে অভিযোগ, দিনকয়েক আগে ওই তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে তাঁর প্রেমিক।
এই পাশবিক অপরাধে মূল অভিযুক্তকে সাহায্য করেছিল তাঁর এক বন্ধু। একই সঙ্গে খোদ নির্যাতিতারই দুই বান্ধবীও এতে মদত দেয় বলে জানা গেছে। এদিকে চরম সামাজিক অসম্মান ও মানসিক আঘাত সহ্য করতে পারেনি ওই কিশোরী। তীব্র অবসাদে তিনি বিষপান করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসাধীন থাকাকালীনই তাঁর মৃত্যু হয়।
এরপর পুলিশ তাঁর ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। সেখানে বাবার সম্মানের কথা উল্লেখ করে নাবালিকা লিখেছে, 'বাবার অপমান আমি সহ্য করতে পারব না। আমার জন্য আমার বাবার ওপর কোনও ধরনের চাপ তৈরি হোক, তা চাই না'।এই চিরকুটের ওপর ভিত্তি করেই মামলা দায়ের করেছে পুলিশ।
এরপর প্রেমিক, তাঁর বন্ধু ও দুই বান্ধবী-সহ মোট ৪ জনের বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা ও ধর্ষণের ধারা দেওয়া হয়েছে। তবে ঘটনার পর থেকে অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে। তাই পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। পলাতকদের খোঁজে এখন জোরকদমে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের