নিজস্ব প্রতিনিধি , পঞ্জাব - ফের এক আপ নেতাকে ভরা বিয়েবাড়িতে গুলি করে খুন।গত মাসে তরণ তারণ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে ভলতোহা এলাকায় পঞ্চায়েতের প্রধান তথা আপ নেতা জরনৈল সিংকে গুলি করে মারা হয়েছিল। এবার ফের এক আপ নেতা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পঞ্জাবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , মৃতের নাম হরবিন্দর সিং। তিনি পঞ্চায়েত প্রধান ছিলেন। সম্প্রতি তিনি একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানেই হামলা চালায় দুই দুষ্কৃতী। পরপর হরবিন্দরকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এরপরই সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। গুলির আঘাতে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন হরবিন্দর। গুলি লাগে তাঁর ভাইয়ের গায়েও।
আশঙ্কাজনক অবস্থায় হরবিন্দরকে উদ্ধার করে হাসাপাতলে ভর্তি করানো হলে সেখানেই মৃত্যু হয় আপ নেতার। অন্যদিকে , গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তাঁর ভাই। ঘটনার খবর পেয়েই তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কাটছেনা। লাগাতার একইভাবে দুই আপ নেতার মৃত্যুর ঘটনায় কিছুটা হলেও চিন্তিত পুলিশ। খুব শীঘ্রই অভিযুক্তকে খুঁজে বার করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে পুলিশের তরফে।
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের