নিজস্ব প্রতিনিধি , হাওড়া - ফের আক্রান্ত তৃণমূল নেতা। রাতের অন্ধকারে তৃণমূল পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাল দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূল প্রধান দেবব্রত মন্ডল। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
বৃহস্পতিবার রাত প্রায় ১১টা নাগাদ বেলুড়ের সাঁপুইপাড়া বসুকাঠি গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবব্রত মণ্ডল ওরফে বাবু মণ্ডল এক সঙ্গীকে নিয়ে বাইকে ফিরছিলেন বিয়ের অনুষ্ঠান থেকে। ষষ্ঠীতলা মালিবাগানের সামনে পৌঁছতেই আচমকা তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। কমপক্ষে দুটি গুলি লাগে দেবব্রত মণ্ডলের শরীরে। তার সঙ্গী অনুপম রানার শরীরেও আঘাত লাগে গুলির। মুহূর্তের মধ্যে রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে লুটিয়ে পড়েন দুজনে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তবে অবস্থার অবনতি হওয়ায় দ্রুত উত্তর হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে দুজনেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
ঘটনার নেপথ্যে কারা জড়িত তা জানতে ইতিমধ্যেই এলাকায় তল্লাশি শুরু করেছে। পাশাপাশি, এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। হামলার পর এলাকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। হাসপাতালে পৌঁছে আহত প্রধানকে দেখতে যান তৃণমূলের জেলা সদর সভাপতি গৌতম চৌধুরী। বিধানসভা নির্বাচনের আগে একের পর এক তৃণমূল নেতার হামলাকে শাসক শিবিরের গোষ্ঠীদ্বন্দ্ব বলেই মনে করছে বিরোধীরা।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের