নিজস্ব প্রতিনিধি , দিল্লি - অন্তঃসত্ত্বা মেয়েকে খুন করল বাবা। দিল্লি থেকে আগরা নিয়ে গিয়ে নদীতে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযুক্ত বাবা ও তাঁর এক আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
ধৃতের নাম লাখপত সিংহ। তিনি আগরার বাসিন্দা হলেও কর্মসূত্রে কয়েক বছর ধরে দিল্লিতে থাকতেন। সম্প্রতি জানতে পারেন, তাঁর ১৮ বছরের মেয়ে বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। অভিযোগ, এরপরই মেয়েকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন তিনি। প্রথমে রাগ দেখালেও পরে মেনে নেওয়ার ভান করেন বাবা। চিকিৎসার অজুহাতে মেয়েকে নিয়ে যান আগরার পুরনো বাড়িতে।
পুলিশের দাবি, সেখান থেকে মেয়েকে চম্বল নদীর কাছে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, নদীতে ডুবিয়ে তাঁকে হত্যা করেন লাখপত। এই কাজে সাহায্য করেছিলেন আরও এক আত্মীয়। তাকেও গ্রেফতার করেছে পুলিশ। এমনকী ঘটনার ভিডিয়োও অভিযুক্ত বাবা রেকর্ড করেছিলেন বলে দাবি।
খুনের পর দিল্লিতে ফিরে যান লাখপত। এরপর মেয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশকে বিভ্রান্ত করতে অপহরণের গল্প সাজানো হয়েছিল বলে অভিযোগ। কিন্তু জিজ্ঞাসাবাদের সময় তাঁর বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। পরে জেরার মুখে খুনের কথা স্বীকার করেন অভিযুক্ত।
বর্তমানে তরুণীর দেহ উদ্ধারে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দেহ পাওয়া গেলে ঘটনার আরও তথ্য সামনে আসবে বলে জানান তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সামাজিক সম্মান নষ্ট হওয়ার ভয় থেকেই এই ভয়াবহ সিদ্ধান্ত নিয়েছিলেন বাবা। তবে এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ আরও জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে। তরুণী কী ভাবে অন্তঃসত্ত্বা হয়েছিলেন, সেই বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে যুক্ত সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পরিবারের সদস্যদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে।
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের