নিজস্ব প্রতিনিধি , মুম্বই - কেতন আগরওয়াল হত্যা মামলার তদন্তে সামনে এল আরও নতুন তথ্য। এবার তদন্তকারীদের নজরে এসেছে অভিযুক্ত সিয়া গোয়ালের অজ্ঞাত পরিচয়ের বন্ধু। সিয়া ও ওই ব্যক্তির একটি কথোপকথনের চ্যাট প্রকাশ্যে আসার পর নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। চ্যাটের বিষয়বস্তু ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
ফেব্রুয়ারি মাসে কেতন আগরওয়াল ও সিয়া গোয়ালের বাগদান হয়েছিল। আগামী নভেম্বরে তাঁদের বিয়ের পরিকল্পনা ছিল। তাঁর আগেই খুন হতে হয় কেতনকে। সেই অভিযোগে গ্রেফতার হতে হয় সিয়া ও তাঁর প্রেমিককে। প্রায় তদন্তে উঠে আসছে একের পর এক নতুন তথ্য। এই পরিস্থিতির মধ্যেই একটি চ্যাট সামনে এসেছে। সেখানে সিয়াকে তাঁর এক বন্ধুর সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে। তদন্তকারীদের ধারণা, কথোপকথনে কিছু সাংকেতিক ইঙ্গিত রয়েছে। ওই আলোচনার সময় সিয়ার প্রেমিক চেতন চৌধুরীও কোনওভাবে যুক্ত ছিলেন কি না, তা জানার চেষ্টা চলছে।
ভাইরাল হওয়া বার্তাগুলির এক জায়গায় সিয়া তাঁর বন্ধুকে আধার কার্ডের ছবি পাঠাতে বলেন। পাশাপাশি লেখেন, 'বিয়ের জন্য টিকিট কাটতে হবে। যদিও সেই বিয়ে কোনওদিন হবে না'। তদন্তকারীদের দাবি, কেতনের মৃত্যুর প্রায় ৩ সপ্তাহ আগে এই কথোপকথন হয়েছিল। তবে চ্যাটটির সত্যতা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। ফরেনসিক বিশেষজ্ঞরা তা পরীক্ষা করে দেখছেন।
চ্যাট প্রকাশ্যে আসার পর থেকেই অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তিকে নিয়ে জল্পনা শুরু হয়েছে। তিনি কে, সিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক কতটা ঘনিষ্ঠ ছিল এবং ঘটনার বিষয়ে তিনি কিছু জানতেন কি না, সেই প্রশ্নগুলির উত্তর খুঁজছেন তদন্তকারীরা। তাঁর সঙ্গে সিয়া ও চেতনের যোগাযোগের ধরনও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, সিয়া প্রথমদিকে বিয়েতে সম্মতি দিলেও পরে সেই সিদ্ধান্ত বদলান।
তবে পারিবারিক চাপের কারণে বিয়ে ভাঙার পথ বেছে নিতে পারেননি বলে দাবি করেন তিনি। তদন্তকারীদের অভিযোগ, সেই কারণেই কেতনকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়। প্রায় এক মাস ধরে সেই পরিকল্পনা চলে বলেও সন্দেহ পুলিশের। তাঁরা এখন দেখছেন, ভাইরাল চ্যাট ও অজ্ঞাত পরিচয়ের ওই বন্ধুর মধ্যে কোনও গুরুত্বপূর্ণ সূত্র লুকিয়ে রয়েছে কি না। তাঁর বয়ান থেকে মামলার নতুন দিক সামনে আসতে পারে বলেই মনে করা হচ্ছে। ফলে কেতন হত্যা মামলার তদন্তে এই নতুন চরিত্র এখন বিশেষ গুরুত্ব পাচ্ছে।
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের