নিজস্ব প্রতিনিধি , হুগলী - পিয়ালি বসাক। এভারেস্ট জয়ী পিয়ালি বসাক গ্রীষ্মকালে মাকালু অভিযান করেছিলেন। গ্রীষ্মে অনেকেই মাকালু অভিযানের উদ্দেশ্যে রওনা দেন। তবে শীতে সেই দুর্গম পথে যাওয়ার সাহস দেখাননা কেউই। যা করে দেখাতে চলেছেন পিয়ালি বসাক। তবে অর্থই প্রধান সমস্যা। তাই ক্রাউড ফান্ডিংয়ের ভরসায় এবার মাকালুর পথে রওনা দিচ্ছেন পিয়ালি।
শীতকালে মাকালু ভীষণই বিপদ সংকুল একটি রাস্তা। তাপমাত্রা পৌঁছে যায় মাইনাস ৭০ ডিগ্রি অব্দি। ১৩০ কিমি বেগে বইতে থাকে শীতল হাওয়া। এখনও অবধি দু'জন মাত্র শীতকালে এই পর্বতারোহণের সফল হয়েছেন। এবার তিন নম্বরে নাম লেখাতে চলেছেন পিয়ালি। আগামী ১৫ ই ডিসেম্বর মাকালুর উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। ইতিমধ্যেই নিজের পোশাক , জুতো খাবার দাবার , জরুরি ওষুধ সবকিছু গোছানো শুরু করে দিয়েছেন।
ক্রাউড ফান্ডিং এমন একটি পদ্ধতি যেখানে কোনো একটি প্রজেক্ট, ব্যবসা বা কারণের জন্য ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক মানুষের কাছ থেকে অল্প অল্প করে অর্থ সংগ্রহ করা হয়। এটি নতুন স্টার্টআপ, সৃজনশীল প্রজেক্ট, দাতব্য কাজ বা জরুরি প্রয়োজনে ব্যবহার করা যায়, যেখানে হাজার হাজার মানুষ ছোট ছোট অনুদান দিয়ে বড় একটি তহবিল তৈরি করতে সাহায্য করে। সেই ক্রাউড ফ্যান্ডিংয়ের দিকেই মুখিয়ে রয়েছেন পিয়ালি। ভাবছেন সকলের সহায়তায় হয়তো ফের ইতিহাসের পাতায় নাম লেখাবেন।
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের