নিজস্ব প্রতিনিধি , দিল্লি - প্রচণ্ড বিতর্ক, তীব্র রাজনৈতিক মেরুকরণ শেষ পর্যন্ত সংখ্যার অঙ্কেই আটকে গেল বহুচর্চিত ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’। পর্যাপ্ত সমর্থন না মেলায় লোকসভায় পাশ হল না মহিলাদের জন্য সংরক্ষণ ও আসন বৃদ্ধি সংক্রান্ত ১৩১তম সংবিধান সংশোধনী বিল। সরকারের জোরালো প্রচেষ্টা সত্ত্বেও দুই-তৃতীয়াংশ সমর্থনের অভাবে ভেস্তে গেল বিল পাশের আশা।
দুদিনের দীর্ঘ আলোচনার পর শুক্রবার লোকসভায় ভোটাভুটিতে বিলটির পক্ষে ভোট পড়ে ২৯৮টি, বিপক্ষে ২৩০টি। মোট ৫২৮ জন সাংসদ ভোটে অংশ নিলেও বিল পাশ করাতে প্রয়োজন ছিল ৩৫২টি ভোট। ফলে সংখ্যাগরিষ্ঠতা থাকলেও সাংবিধানিক সংশোধনের জন্য প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে ব্যর্থ হয় সরকার। এই বিলের মাধ্যমে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের প্রস্তাব ছিল।
পাশাপাশি আসন পুনর্বিন্যাস ও লোকসভার আসন সংখ্যা বৃদ্ধির বিষয়টিও এতে অন্তর্ভুক্ত ছিল। তবে এখানেই আপত্তি তোলে বিরোধী শিবির। তাদের অভিযোগ, মহিলা সংরক্ষণের আড়ালে আসলে দেশের নির্বাচনী মানচিত্র বদলের চেষ্টা করছে কেন্দ্র। ভোটাভুটির আগে তুমুল বাদানুবাদে সরব ছিল দুই পক্ষই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধীদের উদ্দেশ্যে বলেন, 'আমাদের উপর ভরসা রাখুন। বিল পাশ করতে দিন।'
অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু বলেন, 'এই বিল ছিল মহিলাদের উন্নয়ন বিল। যা হল সেটা নারী শক্তির বিরোধিতা।' পাল্টা কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেন, 'যাদের গায়ে হাতরাসের দাগ লেগে রয়েছে তাদের থেকে মহিলাদের উন্নয়নের কথা শুনব না।' সংখ্যার অঙ্কে ব্যর্থ হলেও এই বিল ঘিরে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হল।
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
গোপন প্রেম জানতেন তরুণী! খুনের হুমকির অভিযোগে খান স্যরের বিরুদ্ধে পাটনায় এফআইআর
নেপালের বিপর্যয়ের প্রভাব এ বার ভারতেও, নদীপথে নজর প্রশাসনের
দুবাই হয়ে পাকিস্তানে ৮টি সিম পাচারের দাবি, তদন্তে উঠে এল পাক হ্যান্ডলারদের যোগাযোগ
স্যাটেলাইট ম্যাপিং থেকে প্যানেলের লেআউট হিসাবের জন্য একটাই প্ল্যাটফর্ম
রাহুলের অভিযোগের জবাবে ওয়েবসাইট, বিজেপির বিরুদ্ধে পালটা অভিযোগ হাত শিবিরের
২২ হাজার কোটির ঋণ মেটাতে সাড়ে ৬ কোটি! সুভাষের স্বস্তির পরেই মালিয়ার পোস্ট
পুণের অনুষ্ঠানে পিতৃতন্ত্র নিয়ে রাহুলের মন্তব্য, বক্তব্য বিকৃত করার অভিযোগ নাজিয়ার
৫০০-র পথে মৃতের সংখ্যা, ১৫০০ নিখোঁজ, দেহ সংরক্ষণেও ফুরোচ্ছে সময়
সম্পর্ক ভাঙার পর মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর সময় দেওয়া হল কর্মীদের
কাংপোকপিতে গুলি চালিয়ে হত্যার অভিযোগ, শান্তি ফেরানো নিয়ে নতুন করে উদ্বেগ
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের