নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - একসময় যে গ্রামে পা রাখলেই কানে ভেসে আসত তাঁত বোনার ‘ঘটাং-ঘটাং’ শব্দ। শব্দেই যার পরিচিতি ছিল ‘তাঁতীপাড়া’। সময়ের সঙ্গে সেই ছন্দ আজ প্রায় নিঃশব্দ। বৈকুণ্ঠপুর দু’নম্বর পঞ্চায়েতের অধীন নান্দুর গ্রামে এখন নীরবতা যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , একসময় এই গ্রামে একাধিক পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁত বুননের সঙ্গে যুক্ত ছিল। সকাল থেকে রাত, সারাক্ষণ তাঁতের শব্দে মুখর থাকত এলাকা। কিন্তু আজ বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। বর্তমানে মাত্র একটি গুই পরিবার প্রাচীন শিল্পকে টিকিয়ে রাখার চেষ্টা করছে। তাও আর পুরোপুরি ঐতিহ্যবাহী তাঁত বুনন নয়।

তাঁত শিল্পে টিকে থাকতে গেলে সুতোসহ বিভিন্ন কাঁচামালের ধারাবাহিক সরবরাহ অত্যন্ত জরুরি। ক্রমে লাভের অভাব, কাঁচামালের সংকট, বাজার অনিশ্চয়তা, দীর্ঘদিনের আর্থিক অনটনের কারণে অনেকেই এই পেশা ছেড়ে অন্য কাজের দিকে যেতে বাধ্য হয়েছেন। ফলে একসময়ের প্রাণবন্ত শিল্প এখন সংকটে।
নান্দুর গ্রামের প্রবীণ বাসিন্দা জানান, 'একসময় এই গ্রামের পরিচিতিতে বাংলার তাঁত শিল্পের প্রতিফলন চোখে পড়ত। এখন সরকারি সহায়তা, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবে শুধু নান্দুর নয়, গোটা এলাকাজুড়েই ধুঁকছে প্রাচীন শিল্প। দ্রুত উদ্যোগ না নিলে শেষ তাঁতি পরিবারটিও একদিন এই পেশা ছেড়ে দিতে বাধ্য হবে। সঙ্গে হারিয়ে যাবে বাংলার এক প্রাচীন শিল্পের মূল্যবান অধ্যায়'।
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের