নিজস্ব প্রতিনিধি , দিল্লি - যুব সমাজকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে তরুণদের জন্য একাধিক ঘোষণা করেন তিনি। আগামী এক বছরে অসংখ্য যুবক-যুবতীকে AI প্রশিক্ষণ দেওয়ার কথা জানান। পাশাপাশি বিনামূল্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং চালুর কথাও বলেন প্রধানমন্ত্রী।
শনিবার সকালে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন মোদি। সেখানেই 'বিকশিত ভারত' গড়তে যুব সমাজের ভূমিকার কথা তুলে ধরেন। তাঁর বক্তব্য, দেশের অগ্রগতির অন্যতম ভিত্তি তরুণ প্রজন্ম। আগামী দিনে তাঁদের স্বপ্ন ও দক্ষতাকে কাজে লাগাতে হবে। সেই লক্ষ্যেই একাধিক নতুন উদ্যোগ নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশে এখন আড়াই লক্ষের বেশি স্টার্টআপ রয়েছে। এই স্টার্টআপগুলির প্রতিষ্ঠাতাদের গড় বয়স প্রায় ২৮ বছর। তাঁর মতে, ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে ডেটা তরুণদের আরও শক্তিশালী করেছে। নতুন প্রজন্মকে নিজেদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
স্কিল ইন্ডিয়া ও খেলো ইন্ডিয়ার মতো উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। জাতীয় শিক্ষানীতিতে পরিবর্তন আনার বিষয়টিও উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, ২০০৪ থেকে ২০১৪ সালের মধ্যে দেশে ৩০০-রও কম বিশ্ববিদ্যালয় ছিল। গত ১০-১২ বছরে সেই সংখ্যা বেড়ে ৬০০-র বেশি হয়েছে। এর ফলে তরুণদের সামনে নতুন আয়ের সুযোগ তৈরি হয়েছে বলেও জানান মোদি।
এদিন AI প্রশিক্ষণ নিয়ে বড় ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, আগামী এক বছরের মধ্যে ১ কোটি যুবক-যুবতীকে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে। এই উদ্দেশ্যে শীঘ্রই একটি বিশেষ প্রকল্প চালু করা হবে। প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য তরুণদের তৈরি করাই এই উদ্যোগের লক্ষ্য।প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়েও ঘোষণা করেন মোদি। দেশের যুব সমাজ ও তাঁদের পরিবারের উপর পড়া আর্থিক চাপ কমাতে বিনামূল্যে কোচিং পরিষেবা চালু করা হবে বলে জানান তিনি। চাকরি ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে এই উদ্যোগ তরুণদের সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর কথায়, উন্নত ও বিকশিত ভারত গড়ার কাজে যুবদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মতে, ভবিষ্যতে এই উন্নয়নের সবচেয়ে বড় সুবিধাভোগী হবে তরুণ প্রজন্ম। তাই ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যকে সরাসরি যুব সমাজের সঙ্গে যুক্ত করেই এগিয়ে যেতে হবে বলে জানান তিনি।
এদিনের ঘোষণায় তরুণ প্রজন্মের সঙ্গে মোদির যোগাযোগের বিষয়টিও ফের সামনে আসে। নিট বিক্ষোভের পর জেন জি-কে একাধিক বার বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। প্রশ্নফাঁসের অভিযোগের সময় রাতেও একাধিক ভিডিয়ো প্রকাশ করে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছিলেন তিনি। সেই ভিডিয়োয় তরুণদের 'ফ্রেন্ডস' বলেও সম্বোধন করেছিলেন মোদি। স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে যুবদের জন্য নতুন ঘোষণা সেই যোগাযোগ আরও জোরদার করার ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে।
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের