নিজস্ব প্রতিনিধি , দিল্লি - স্বাধীনতা দিবসে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে নতুন কর্মপরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লালকেল্লা থেকে ভাষণে তিনি এই উদ্যোগকে 'শক্তির সপ্তধারা' বলে উল্লেখ করেন। আগামী দিনের সংস্কার ও দেশের অগ্রগতির জন্য এই কর্মসূচিকে গুরুত্বপূর্ণ বলে তুলে ধরেন তিনি।
শনিবার ৮০তম স্বাধীনতা দিবসের সকালে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন মোদি। সেই ভাষণেই 'শক্তির সপ্তধারা'র ব্যাখ্যা দেন তিনি। উৎপাদন ক্ষেত্র দিয়ে শুরু করে কৃষি, প্রযুক্তি, পরিকাঠামো, প্রতিরক্ষা, পরিবেশ ও ভারতের সাংস্কৃতিক প্রভাব-বিভিন্ন দিককে একই পরিকল্পনার আওতায় আনার কথা বলেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, দেশের সামগ্রিক উন্নয়নের জন্য এই ক্ষেত্রগুলির সম্ভাবনাকে আরও কার্যকর ভাবে কাজে লাগাতে হবে।
উৎপাদন শিল্পের ক্ষেত্রে ভারতীয় পণ্যের গুণমান বাড়ানোর উপর বিশেষ জোর দেন মোদি। শুধু বেশি পরিমাণে পণ্য তৈরি করলেই হবে না, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার মতো মানও নিশ্চিত করতে হবে বলে জানান তিনি। বিশ্বমানের মাপকাঠি পূরণ করে ভারতীয় উৎপাদনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে দেশের পণ্যকে বিদেশের বাজারে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন মোদি। তাঁর লক্ষ্য, ভারতীয় কৃষিজাত-সহ খাদ্যপণ্যকে আন্তর্জাতিক বাজারে পরিচিত করে তোলা। দেশীয় উৎপাদনকে বিশ্বের কাছে শক্তিশালী ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করার উপর গুরুত্ব দেন তিনি।
এর পর প্রযুক্তি ও উদ্ভাবনের প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী। ডিজিটাল ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে ভারতের সক্ষমতা আরও বাড়ানোর কথা বলেন তিনি। পাশাপাশি নতুন, উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রেও দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে বলে জানান মোদি। ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে ভারতকে আরও শক্তিশালী জায়গায় পৌঁছনোর বার্তা দেন তিনি।
পরিকাঠামো ও যোগাযোগের ক্ষেত্রে 'গতিশক্তি'র উপর জোর দেন প্রধানমন্ত্রী। দেশের এক প্রান্তের সঙ্গে অন্য প্রান্তের যোগাযোগ আরও দ্রুত এবং নিরবচ্ছিন্ন করার লক্ষ্যেই এই উদ্যোগের কথা বলেন তিনি। উন্নয়নের সঙ্গে পরিবহণ ও সংযোগ ব্যবস্থার সরাসরি সম্পর্ক রয়েছে বলেও ইঙ্গিত দেন মোদি।
এর পর প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার প্রসঙ্গ আসে। 'রক্ষাশক্তি'র আওতায় দেশের নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তি-সহ উৎপাদন ক্ষমতা বাড়ানোর কথা বলেন প্রধানমন্ত্রী। ড্রোন ও সুপারসনিক প্রযুক্তির পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি তৈরির উপরও গুরুত্ব দেন তিনি। প্রতিরক্ষা ক্ষেত্রে বিদেশের উপর নির্ভরতা কমিয়ে দেশীয় সক্ষমতা বাড়ানোই লক্ষ্য বলে জানান মোদি।
পরিবেশ ও অর্থনীতির সমন্বয়ের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। সবুজ ও নীল অর্থনীতির প্রসঙ্গে ভারতের বিপুল প্রাকৃতিক সম্পদের কথা উল্লেখ করেন তিনি। এই সম্পদকে এমন ভাবে ব্যবহার করার প্রয়োজন রয়েছে, যাতে একদিকে পরিবেশের ভারসাম্য বজায় থাকে, অন্যদিকে অর্থনৈতিক উন্নয়নের নতুন সুযোগ তৈরি হয়। টেকসই অর্থনীতির পাশাপাশি দেশের অগ্রগতির নতুন ক্ষেত্রও এখান থেকে তৈরি হতে পারে বলে জানান তিনি।
সব শেষে ভারতের 'সফট পাওয়ার'-এর প্রসঙ্গ তোলেন মোদি। যোগ, আয়ুর্বেদ, সামগ্রিক স্বাস্থ্যচর্চা, সৃজনশীল শিল্প-সহ পর্যটনের মতো ক্ষেত্রগুলিতে ভারতের শক্তিকে আরও কাজে লাগানোর কথা বলেন তিনি। বিশ্বের দরবারে ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রভাব বাড়াতেও এই ক্ষেত্রগুলি গুরুত্বপূর্ণ বলে মনে করেন প্রধানমন্ত্রী।
এই সাতটি দিককে একসঙ্গে 'পাওয়ার অফ সেভেন' বা 'সাত শক্তির সমাহার' হিসেবে ব্যাখ্যা করেন মোদি। তাঁর বক্তব্য, আগামী দিনের সংস্কার কর্মসূচির ভিত হিসেবে কাজ করবে এই পরিকল্পনা। একইসঙ্গে 'বিকশিত ভারত'-এর লক্ষ্যে পৌঁছনোর পথও আরও মজবুত করবে এই সাত দফা কর্মসূচি।
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের