নিজস্ব প্রতিনিধি , দিল্লি - বিজেপির কোন নেতাকে পছন্দ করেন, সেই প্রশ্নের উত্তর দিলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। সমাজমাধ্যমের এক অনুষ্ঠানে নিজের পছন্দের বিজেপি নেতার নাম প্রকাশ করলেন তিনি। বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা।
সম্প্রতি তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ বাড়াতে ইনস্টাগ্রামে 'আস্ক মি এনিথিং' নামে একটি কর্মসূচিতে যোগ দেন রাহুল। সেখানে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন লোকসভার বিরোধী দলনেতা। সেই সময় এক ব্যবহারকারী তাঁকে জিজ্ঞেস করেন, বিজেপির কোন নেতাকে তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন। উত্তরে রাহুল জানান, তাঁর পছন্দের বিজেপি নেতা হলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপটেন অমরিন্দর সিংহ।
রাহুল বলেন, অমরিন্দরের সঙ্গে তাঁর সম্পর্ক ভাল। তাঁকে আঙ্কল বলেও সম্বোধন করেন তিনি। কংগ্রেস নেতা জানান, অমরিন্দর খোলামেলা মনের মানুষ। পাশাপাশি সেনাবাহিনীর ইতিহাস নিয়েও তাঁর বিশেষ জ্ঞান রয়েছে। সেই কারণেই তাঁকে পছন্দ করেন বলে জানান রাহুল। অমরিন্দর সিংহ একসময় দীর্ঘদিন কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। ৫ দশকের বেশি সময় তিনি কংগ্রেস রাজনীতিতে ছিলেন। তবে ২০২১ সালের পঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে তাঁকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর কংগ্রেস ছেড়ে নিজের দল 'পঞ্জাব লোক কংগ্রেস' তৈরি করেন তিনি।
এরপর ২০২২ সালে নিজের দল নিয়ে বিজেপিতে যোগ দেন অমরিন্দর। তবে সাম্প্রতিক সময়ে বিজেপির কিছু সিদ্ধান্ত নিয়ে তাঁর অসন্তোষ প্রকাশ্যে এসেছে। চলতি বছরের জুন মাসে তিনি জানান, জন্মদিনে রাহুল তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন। তাঁর ভাইয়ের মৃত্যুতেও সমবেদনা জানিয়েছিলেন কংগ্রেস নেতা। অমরিন্দরের দাবি ছিল, বিজেপির অনেক নেতার কাছ থেকে এমন সৌজন্য তিনি পাননি। পাশাপাশি কংগ্রেসের রাজনৈতিক আলোচনার পরিবেশ বিজেপির তুলনায় ভাল বলেও মন্তব্য করেছিলেন তিনি।
তাঁর বক্তব্য, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব নিয়মিত রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করতেন। সমস্যার কথা শুনতেন। অন্যদিকে বিজেপির কাজের ধরন বেশি কেন্দ্রনির্ভর বলেও মন্তব্য করেছিলেন অমরিন্দর। আঞ্চলিক বিষয়গুলি সেখানে যথেষ্ট গুরুত্ব পায় না বলে দাবি করেছিলেন তিনি। তাঁর এই মন্তব্য ঘিরে বিজেপির অন্দরেও অস্বস্তি তৈরি হয়েছিল। এর মধ্যেই রাহুলের মুখে অমরিন্দরের প্রশংসা নতুন করে রাজনৈতিক চর্চা তৈরি করেছে। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়া এক নেতার সঙ্গে রাহুলের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এখন আলোচনা শুরু হয়েছে।
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের