নিজস্ব প্রতিনিধি , হুগলী - মহিলাদের উপর নির্যাতনের প্রতিবাদে বিজেপির সভা, অথচ সেই সভাতেই দলের মহিলা কর্মীদের প্রতি চরম অসম্মানের অভিযোগ! সভা শেষে ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি মহিলা মোর্চার কর্মীরা। চোখের জল ফেলতে ফেলতে তারা জানালেন , “ দলে মহিলাদের কোনো সম্মান নেই!”

সূত্রের খবর , মঙ্গলবার চুঁচুড়ার ঘড়ির মোড়ে অনুষ্ঠিত হয়েছিল বিজেপির প্রতিবাদ সভা। প্রধান বক্তা ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। সাংসদের সামনেই ক্ষোভ উগরে দেন মহিলা কর্মীরা। কিন্তু অভিযোগ, তাদের বক্তব্যে কান না দিয়েই সভাস্থল ত্যাগ করেন সাংসদ। এরপরই প্রকাশ্যে আসে বিজেপির জেলা স্তরের গোষ্ঠীদ্বন্দ্ব।

মহিলা মোর্চার নেত্রী সোনিয়া সামন্ত, কর্মী মিলি গুহঠাকুরতা, সবিতা মণ্ডল প্রমুখ জানান, “দলের সব কাজ আমরাই করি, সভার প্রচার থেকে শুরু করে লোক জড়ো করা , সব দায়িত্ব আমাদের কাঁধে। অথচ সভামঞ্চে আমাদের ডাকা হয় না। জেলা মহিলা মোর্চার সভানেত্রীকেও আজ দর্শক আসনে বসতে হয়েছে। এটি আমাদের গভীরভাবে অপমান করেছে।”

বিজেপি মহিলা কর্মীরা স্লোগান দেন , “সুরেশ সাউ দূর হটাও!” অভিযোগ, জেলা সাংগঠনিক সাধারণ সম্পাদক সুরেশ সাউ-এর কারণেই মহিলা মোর্চার কর্মীরা বারবার অসম্মানিত হচ্ছেন। সংসার ফেলে রাজনীতিতে সময় দেন দিন রাত। তার প্রাপ্য কি এটাই? তাদের দাবি, “রাজ্য নেতৃত্ব ও কেন্দ্র যেন এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করেন।”

অন্যদিকে, সুরেশ সাউ নিজের পক্ষ থেকে বলেন, “মঞ্চ ছোট ছিল, সবাইকে জায়গা দেওয়া যায়নি। ভবিষ্যতে যেন এ রকম না হয়, তা দেখব। কাউকে কষ্ট দিতে চাইনি। তবে তাদেরকেও এটা বুঝতে হবে যে মঞ্চে না উঠেও প্রতিবাদ করা যায়। এমন নয় যে দর্শকের আসনে বসলে সর্বোচ্চ স্তরে প্রতিবাদের কণ্ঠ পৌঁছায় না।” ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন।

এই ঘটনার নিন্দা করেছেন হুগলী শ্রীরামপুর সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী মৌসুমী বসু চ্যাটার্জি। তিনি বলেন, “একজন মহিলা হয়ে আমি বুঝি সম্মানের মূল্য কতটা। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন মহিলা বলেই মহিলাদের সর্বাগ্রে রাখেন। আমরা গর্বিত যে আমরা তৃণমূল দলের সৈনিক। তবে অন্য দলেও মহিলাদের সম্মান দেওয়া উচিত, কারণ তারা মন থেকে দলের জন্য কাজ করেন। আজকের এই ঘটনা শুনে সত্যিই মর্মাহত।”
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের