নিজস্ব প্রতিনিধি , নদীয়া - দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করতে চাইলে আক্রান্ত হন সংবাদমাধ্যমের প্রতিনিধি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুরের আরবান্দি এলাকায়। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
স্থানীয় সূত্রে জানা গেছে , জিয়াকুর এলাকায় শিশু উদ্যান-সহ রাস্তা তৈরির ফলক বহুদিন আগে বসানো হলেও কাজ শুরু হয়নি। সেই অভিযোগে বৃহস্পতিবার বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। নেতৃত্বে দেন পঞ্চায়েতের সহ-সভাপতি চঞ্চল চক্রবর্তী। তখনই শাসক দলের লোকজন সেখানে জড়ো হয়ে লাঠি হাতে চড়াও হয় তাঁর ওপর।

ক্যামেরা ধরতেই সংবাদকর্মীদের ওপরও আক্রমণ হয়। আশঙ্কাজনক অবস্থায় চঞ্চল চক্রবর্তীকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বিজেপির দাবি, পরিকল্পিতভাবে তাদের মারধর করা হয়েছে। পাল্টা তৃণমূলের বক্তব্য, কয়েকজন বিরোধী কর্মী এলাকায় গুন্ডামি করছিলেন, স্থানীয়রা তারই প্রতিরোধ করেছে।
তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য সুব্রত সরকার জানান, 'মুখ্যমন্ত্রীর রাজ্যজুড়ে উন্নয়নের একটি ফলক এখানে রয়েছে। যে কাজ শুরু হয়নি, তা নিয়ে চোর বলাটা মূর্খতা। এরকম মানুষ বিজেপিতে থাকে। সাংবাদিকদের ওপর চড়াও হওয়া নিন্দনীয়। এই ঘটনার তীব্র নিন্দা করছি। আগামীদিনে জনগণ এর জবাব দেবে'।
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের