নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বঙ্গে ইতিমধ্যেই ভোটের রণদামামা বেজে গেছে। আর এই আবহে প্রার্থী ঘোষণার পর এবার একে একে মনোনয়ন জমা দিতে শুরু করেছেন শাসক - বিরোধী উভয় শিবির। বুধবার বিধাননগর কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন রনজিৎ মুখার্জী। একইসঙ্গে, এদিন তৃণমূল - বিজেপিকে একযোগে নিশানা করেন তিনি।
আসন্ন বিধানসভা নির্বাচনে বিধাননগর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট নেতা রণজিৎ মুখোপাধ্যায়। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূলের প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসু। বুধবার একাধিক কর্মী সমর্থক সহ ঢাক - ঢোল নিয়ে মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দেন কংগ্রেস প্রার্থী। এদিন মনোয়ন জমা দেওয়ার পর তার গলায় শোনা গেল আত্মবিশ্বাসের সুর। কংগ্রেস প্রার্থী রণজিৎ মুখোপাধ্যায় বলেন, ' জয় নিয়ে খুবই আশাবাদী আমরা। কারণ বিধাননগরের মানুষজন জানে দেখছে আমাকে প্রচারে। ওনারা এবার বুঝতে পারছে যে তারা কংগ্রেসকে সমর্থন করতে পারে।'

তিনি আরও বলেন, ' কংগ্রেস শুধু বিধাননগরে নয় সমগ্র রাজ্যে দাঁড়াচ্ছে। আর আসন্ন নির্বাচনে আমরা একাধিক বিধায়ক নিয়ে জয় লাভ করতে চলেছি। মালদহ , মুর্শিদাবাদ সহ একাধিক জায়গা থেকে। আর এখান থেকেও বিধাননগরের মানুষজন আমাকে ভোট দেবেন। আমরা এতো এমএলএ নিয়ে আসবো যে পরবর্তীতে যে দল সরকার গঠন করবে সেটা আমরা ঠিক করবো। এখানের মানুষ আমাকে বিধানসভায় পাঠাবে যাতে এই বিধাননগরকে আরও বেশি উন্নত করতে পারি। আমরা বেঙ্গালুরু, গুরগাঁওয়ের সঙ্গে বিধাননগরের তুলনা করতে পারি।'
কংগ্রেস প্রার্থীর আরও বক্তব্য, 'আমাদের বিধাননগর মিউনিসিপ্যালিটি সবথেকে বড় হওয়া উচিত এটা তৃণমূলের অধীনে। এখানের প্রত্যেকটা মানুষ ট্যাক্স দেয়। কিন্তু তাদের থাকতে হচ্ছে মশা, নোংরা, নর্দমার মাঝে। আমার স্বপ্ন বিধাননগরকে একটা বেঙ্গালুরুর মতন বানাবো। এখানের যে বিজেপি প্রার্থী তাকে মাছ হাতে নিয়ে প্রমাণ করতে হচ্ছে যে সে বাঙালি কারণ সে বিজেপি করে বলে এটাই বিজেপির সংস্কৃতি।'
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
ইডির চিঠিতে কমিশনারের যোগ নেই
উৎসবের ভিড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ২২ ফুটের গণেশমূর্তি, চাপা পড়ে মৃত ২, আহত শিশু-সহ ৫
নিউ মার্কেটের হোটেল-কাণ্ডে তদন্তের কেন্দ্রে দমকল-পুরসভা
হাসপাতালে মীরাদেবীর পাশে মুখ্যমন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের