নিজস্ব প্রতিনিধি , পাটনা - দুই দশক পর নতুন মুখ্যমন্ত্রী পেতে চলেছে বিহার। শুক্রবার রাজ্যসভায় শপথ নিলেন নীতীশ কুমার। তাকে শপথ বাক্য পাঠ করালেন দেশের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন। এই শপথ গ্রহণ অনুষ্ঠানের পরই তাকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নীতীশ কুমারের প্রশংসা করে মোদি লিখেছেন , "নীতীশ জি দেশের অভিজ্ঞ নেতাদের মধ্যে একজন। সুশাসনের জন্য তিনি সর্বদা অন্যতম। বিহারের উন্নয়নে তিনি এক অবিস্মরণীয় অবদান রেখেছেন। তাকে আবারও সংসদে দেখতে পাওয়াটা অত্যন্ত আনন্দের। তিনি বহু বছর ধরে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমি নিশ্চিত তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সংসদের মর্যাদা আরও বৃদ্ধি করবে। রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ গ্রহণ করায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাই।"
আগামী ১৪ ই এপ্রিল নীতীশ কুমার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন। আর তারপরই বিহারের মসনদে দেখা যাবে নতুন মুখ্যমন্ত্রীকে। উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরিকেই বেছে নেওয়া হতে পারে বলে দাবি করা হচ্ছে। এর আগে শোনা নীতীশ পুত্র নিশান্ত কুমারকে দেখা যাবে এই আসনে। যদিও যত দিন এগিয়েছে ততই সেই সম্ভাবনা শেষ হয়েছে।
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের