নিজস্ব প্রতিনিধি, দিল্লি - চরম অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে বিদ্রোহের আগুনে জ্বলছে ইরান। আয়াতোল্লা আলি খামেনেই সরকারের পতনের দাবি ইরানবাসীর। মৃত্যু হয়েছে প্রায় ২ হাজার জনের। এই আবহে শুক্রবার ভারতীয়দের একটি দলকে দেশে ফেরানোর সম্ভাবনা রয়েছে।
সূত্রের খবর, ইরানে ভারতীয় পড়ুয়ার সংখ্যা প্রায় ১০ হাজার। অগ্নিগর্ভ ইরানে আটকে থাকা ভারতীয়দের নিয়ে চিন্তায় মোদি সরকার। ইরানে আটকে পড়া ভারতীয় পডুয়াদের দেশে ফেরানোর জোরকদমে প্রস্তুতি চলছে। সমস্ত নথিপত্র প্রস্তুত রাখতে বলা হয়েছে তাঁদের। শুক্রবার সকাল ৮টা নাগাদ বিমানে করে তাঁদের ফিরিয়ে আনা হতে পারে দেশে।
বুধবার ভারতের বিদেশসচিব বিক্রম মিসরি জানিয়েছিলেন, ‘‘ইরানে অনেক ভারতীয় থাকেন, শিক্ষার্থীরা পড়াশোনার জন্য গিয়েছেন। ইরানে আমাদের দূতাবাস সেখানে থাকা ভারতীদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছে। তাঁরা নিরাপদে আছেন। এখনও পর্যন্ত তাঁরা কোনও সমস্যার সম্মুখীন হননি। অযথা বাইরে বার হবেন না। যে কোনও অশান্তি থেকে দূরে থাকুন।’’
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা এবং বিচ্ছিন্ন করে দেওয়া হয় টেলিফোন লাইনের সংযোগ। তেহরান, মাশহাদ সহ মোট ৪০ টি শহরে প্রতিবাদে পথে নেমেছে সে দেশের অগণিত মানুষ। গ্রেফতার করা হয়েছে কমপক্ষে ২৫০০ জনকে। এর মধ্যে ৬ জন ভারতীয় রয়েছে। যদিও এই দাবি অস্বীকার করেছে খামেনেই সরকার।
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের