6a7845209828f_Gallery_1786266584979
আগস্ট ০৯, ২০২৬ দুপুর ০২:৪৫ IST

বিদেশে মোটা মাইনের চাকরির টোপ! ভারতীয় তরুণীকে বিক্রি মদের দোকানে, তারপর নির্যাতন

নিজস্ব প্রতিনিধি , মুম্বই - পর্তুগালে চাকরির আশায় গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার শিকার ভারতীয় তরুণী। অভিযোগ, তাঁকে মদের দোকানের মালিকের কাছে বিক্রি করা হয়। সেখানে চলে শারীরিক ও মানসিক নির্যাতন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মহারাষ্ট্রে।

তরুণী নাগপুরের বাসিন্দা। গত মাসে সমাজমাধ্যমে 'উই মাইগ্রেট' নামে সংস্থার খোঁজ পান তিনি। চাকরির আশায় যোগাযোগ করেন সংস্থাটির সঙ্গে। বিদেশে মোটা মাইনের কাজের প্রস্তাব দেওয়া হয় তাঁকে। পর্তুগালে মাসে দেড় লক্ষ টাকা বেতনের প্রতিশ্রুতি ছিল। ক্যাশিয়ার পদে কাজের কথা বলা হয়। প্রতিদিন ৮ ঘণ্টা ডিউটি করতে হবে বলে জানানো হয়েছিল। শুধু চাকরির প্রতিশ্রুতিই নয়। ভিসার খরচের কথাও বলা হয়। প্রয়োজনীয় নথির জন্যও টাকা চাওয়া হয়। অভিযোগ, সেই বাবদ তরুণীর কাছ থেকে ১১ লক্ষ টাকা নেয় সংস্থাটি।

এরপর পর্তুগালে যাওয়ার ব্যবস্থা করা হয় তাঁর। কিন্তু সেখানে পৌঁছনোর পরই বদলে যায় পরিস্থিতি। জানা গেছে, পর্তুগালে পা রাখতেই বিপাকে পড়েন তরুণী। সেখানকার 'এজেন্টরা' তাঁর পাসপোর্ট কেড়ে নেন। এরপর একটি ঘরে আটকে রাখা হয় তাঁকে। প্রায় দু'দিন সেখানে বন্দি ছিলেন তিনি। বাইরে বেরোনোর সুযোগও দেওয়া হয়নি বলে অভিযোগ। এরপর আরও ভয়াবহ ঘটনা ঘটে। তরুণীকে এক বিয়ারের দোকানের মালিকের কাছে বিক্রি করে দেওয়া হয় বলে অভিযোগ। ওই দোকানেই শুরু হয় নির্যাতন।

অভিযোগ, তাঁকে শারীরিক ও মানসিক ভাবে হেনস্থা করা হত। দিনের পর দিন চলেছে সেই অত্যাচার। প্রায় এক মাসেরও বেশি সময় ধরে পরিস্থিতি সহ্য করেন তরুণী। শেষে পালানোর পরিকল্পনা করেন তিনি। সুযোগ খুঁজছিলেন বেশ কিছুদিন ধরেই। শেষ পর্যন্ত সেখান থেকে বেরিয়ে পালাতে সক্ষম হন। প্রথমে গোপনে বাসে করে লিসবনে যান। সেখান থেকে মাদ্রিদের উদ্দেশে রওনা দেন। পরে মাদ্রিদ থেকে বিমানে দোহায় পৌঁছন তরুণী। দোহা থেকেই ভারতে ফেরেন তিনি।

ঘটনার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। তরুণীর দেওয়া তথ্য খতিয়ে দেখছে পুলিশ। 'উই মাইগ্রেট' সংস্থার ভূমিকাও তদন্তের আওতায় রয়েছে। পর্তুগালের এজেন্টদের সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হচ্ছে। মদের দোকানের মালিকের ভূমিকা নিয়েও তদন্ত চলছে। ঘটনায় আরও কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ১১ লক্ষ টাকা কী ভাবে নেওয়া হয়েছিল, সেটিও তদন্তকারীদের নজরে রয়েছে।

আরও পড়ুন

নেপালে মৃত্যুমিছিল, নিখোঁজ ১০৫ ভারতীয়! বিপর্যয়ের মাঝেই বলেন্দ্র শাহকে ফোন মোদির, বার্তা পাশে আছি
আগস্ট ২৬, ২০২৬

৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী

“আমার বাবা বিধায়ক, জানেন?”! শ্রীরঙ্গপট্টনার মন্দিরে ‘ভিআইপি’ দর্শন ঘিরে মহিলা পুলিশকে চড় বিজেপি বিধায়কের মেয়ের
আগস্ট ২৬, ২০২৬

আসল তৃণমূল কে? মমতা-ঋতব্রতের লড়াইয়ে নতুন মোড়! আমরাই আসল, দাবি ভিনরাজ্যের
আগস্ট ২৬, ২০২৬

দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল

শ্বশুর-শাশুড়ির সেবা করতেই হবে না! বউমার ব্যক্তিস্বাধীনতা নিয়ে বড় বার্তা হাইকোর্টের
আগস্ট ২৬, ২০২৬

ঘুমন্ত যাত্রীদের শরীর ভেদ করে ঢুকল লোহার রড! ভোরের রাস্তায় ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ৬
আগস্ট ২৬, ২০২৬

লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা

পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ আগুন , পুড়ে মৃত্যু ১৫ সদ্যোজাতের
আগস্ট ২৬, ২০২৬

PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার

 

পেঁয়াজ কাটতেই চোখে জল! ২০ দিনে কেজিতে ২০ টাকা দামবৃদ্ধি
আগস্ট ২৫, ২০২৬

চিনির দাম বাড়তেই কেন্দ্রের বড় সিদ্ধান্ত! আমদানি নিয়ে এল নতুন নির্দেশ
আগস্ট ২৫, ২০২৬

১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের

রাজধানীতে বৃষ্টির ভয়াবহ দাপট! জারি লাল সতর্কতা, জলমগ্ন রাস্তা, ধাক্কা বিমান পরিষেবায়
আগস্ট ২৫, ২০২৬

১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা

শাশুড়ি নন, যেন মায়ের মতো! ছেলেকে হারিয়েও বউমার হাত ছাড়েননি, পড়াশোনা করিয়ে চাকরি, শেষে নিজেই দিলেন দ্বিতীয় বিয়ে
আগস্ট ২৫, ২০২৬

গায়ে ‘ওয়েস্টার্ন রেলওয়ে’র চাদর ! তিনজনের হাতে এল কীভাবে ? উঠছে প্রশ্ন
আগস্ট ২৪, ২০২৬

ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা

 

২০২৯-এই হওয়ার পথে এক দেশ-এক ভোট! মেয়াদ কমতে পারে বাংলা-সহ বহু রাজ্যের
আগস্ট ২৪, ২০২৬

লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা

বছরে ৩ গ্যাস সিলিন্ডার বিনামূল্যে! মহিলাদের বাসযাত্রাতেও বড় ছাড় বিজয়ের
আগস্ট ২৪, ২০২৬

পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে

বিয়ের ৪ মাসেই অন্তঃসত্ত্বা প্রতিরক্ষা আধিকারিকের রহস্যমৃত্যু! কাঠগড়ায় শ্বশুরবাড়ি
আগস্ট ২৩, ২০২৬

বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

আর মাত্র ৪ মাস! মহাকাশে পাড়ি দেবে গগনযানের প্রথম চালকহীন রকেট
আগস্ট ২৩, ২০২৬

মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের