নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বিক্ষোভ থামছেনা আশা কর্মীদের। বেতন বাড়ানোর দাবিতে গত এক সপ্তাহ ধরেই ফের ক্ষেপে উঠেছেন তারা। বুধবার বারাসাতে ফের পথে নামলেন আশা কর্মীরা। উদ্দেশ্য সেই একই , বেতন বাড়াতে হবে। এছাড়া আরও ৮ দফা দাবি নিয়ে জোট বেঁধে বিরাট মিছিল করেন আশা কর্মীরা।

সূত্রের খবর , বারাসাত জেলা পরিষদ জেলা শাসকের দফতর সামনে দিয়ে এসে বারাসাত চাপাডালি মোড় অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। আশা কর্মীদের স্থায়ীকরণ ও স্বাস্থ্য বীমা সহ একাধিক দাবি নিয়ে তারা বিক্ষোভে সামিল হন। ন্যূনতম ১৫০০০ টাকা বেতন করতে হবে বলে দাবি করেছেন তারা। সরকার তাদের দাবি না মানে বৃহত্তর আন্দোলনের পথে নামার হুমকিও দিয়েছেন তারা। বিক্ষোভ মিছিলের জেরে তীব্র যানজটের মুখে পড়ে সাধারণ মানুষ।

আশা কর্মীদের তরফে একজনের দাবি , "আগেও বলেছি এখনও বলব আমাদের বেতন বাড়াতে হবে। নির্দিষ্ট সময় নেই তবুও কাজ করে চলেছি। অন্যদিকে গর্ভবতী মহিলাদের বাড়তি দেখাশোনা করা। ইমারজেন্সি ডিউটি করতে বাধ্য করা হচ্ছে অথচ বেতন বাড়ানোর দাবি করলে সবাই চুপ করে থাকে। এটা রীতিমত অত্যাচার। আমাদের ৮ দফা দাবি মানতে হবে। নাহলে আমরা এরপর আরও বড় আন্দোলনে নামব। গত ২১শে জানুয়ারি পুলিশ আশা কর্মীদের গায়ে হাত তুলেছে। সেই বিষয়ের একটা সুরাহা করতে হবে। পুলিশের শাস্তি চাই।"
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের