নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর এবার বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। উত্তর বারাকপুর পুরসভায় পুরপ্রধান-সহ ১৮ জন কাউন্সিলরের ইস্তফায় কার্যত বোর্ড হারানোর মুখে পড়ল ঘাসফুল শিবির। রাজ্যের একের পর এক পুরসভায় অস্থিরতার আবহের মধ্যেই এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র শোরগোল পড়ে গিয়েছে।
উত্তর বারাকপুর পুরসভার একাধিক কাউন্সিলর দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে পদত্যাগ করেছেন। এর জেরে পুরবোর্ডের ভবিষ্যৎ নিয়েই তৈরি হয়েছে বড়সড় অনিশ্চয়তা। পরিস্থিতি সামাল দিতে উত্তর শহরতলির দমদম, উত্তর দমদম, দক্ষিণ দমদম, বরাহনগর ও বিধাননগরের জনপ্রতিনিধিদের নিয়ে সোমবার কালীঘাটে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক সময়ে পুরসভাগুলিতে টানাপোড়েন বাড়ায় উদ্বেগে দলীয় নেতৃত্ব।
এই আবহে বিজেপিও আক্রমণ শানিয়েছে তৃণমূলকে। বিজেপি বিধায়ক অর্জুন সিং বলেন, 'আমরা প্রশাসক বসানোর দাবি জানিয়েছি। দ্রুত ব্যবস্থা না নিলে সাধারণ মানুষের পরিষেবা ব্যাহত হবে। খুব দ্রুত নির্বাচনও হতে পারে'।
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
রক্ষাকালী আর দক্ষিণাকালীর টানে দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের