নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - নৈহাটিতে বিজেপি কর্মীর উপর নৃশংস হামলার অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, রাতে গঙ্গার ঘাট এলাকায় এক ব্যক্তির উপর রড ও লাঠি দিয়ে আক্রমণ চালানো হয়। গুরুতর আহত অবস্থায় দীর্ঘক্ষণ তিনি পড়ে ছিলেন বলে জানা গেছে। পরে স্থানীয়দের মাধ্যমে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহত ব্যক্তির নাম ঈশ্বর রত্না। তিনি নৈহাটি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাহা পাড়ার বাসিন্দা। পরিবারের দাবি, প্রতিদিনের মতো খাওয়াদাওয়ার পর তিনি গঙ্গার ঘাটের দিকে গিয়েছিলেন। সেই সময় পিছন দিক থেকে আচমকা তাঁর মাথায় রড ও লাঠি দিয়ে আঘাত করা হয়। পরিবারের অভিযোগ, তৃণমূলের কুন্দন তাঁতোয়া ও চন্দন তাঁতোয়া এই হামলায় জড়িত। পরিবারের আরও দাবি, রাজনৈতিক পরিচয়ের কারণেই বারবার তাঁকে হেনস্থার মুখে পড়তে হয়েছে।
হামলার পর গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে নৈহাটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কল্যাণী জে.এন.এম হাসপাতালে স্থানান্তর করা হয় এবং পরবর্তীতে কলকাতার আর জি কর হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা সূত্রে জানা গেছে, তাঁর মাথায় ৫২টি সেলাই পড়েছে এবং বুকে ও পিঠেও গুরুতর আঘাত রয়েছে। তাঁকে মৃত ভেবে গঙ্গার পাড়ে রক্তাক্ত অবস্থায় ফেলে দেওয়া হয় বলে অভিযোগ।
স্থানীয় বাসিন্দা লখিন্দর রাজভর জানিয়েছেন, ঈশ্বর রত্না বিজেপি দলের সক্রিয় কর্মী ছিলেন। সেই কারণে এর আগেও তাঁর উপর একাধিকবার হামলা করেছে তৃণমূলের লোকেরা। তাঁর অভিযোগ, এলাকায় এখনও তৃণমূলের দুষ্কৃতীরা দাপট দেখাচ্ছে। বারবার এমন ঘটনা ঘটলেও পুলিশ কার্যত কোনও ব্যবস্থা নিচ্ছে না। বিষয়টির মধ্যে মূল জড়িত রয়েছে এলাকার তৃণমূল কর্মী কুন্দন তাঁতোয়া ও চন্দন তাঁতোয়া।
অন্যদিকে, আক্রান্তের বাবা শ্যামসুন্দর রত্না জানান, তাঁর ছেলের একমাত্র দোষ সে বিজেপি দলের সঙ্গে যুক্ত আছে। আগেও একাধিকবার তাঁকে মারধর করা হয়েছে। এবার তাঁকে গঙ্গার ঘাট এলাকায় লাঠি বাঁশ দিয়ে আক্রমণ করা হয়। পরে মৃত ভেবে গঙ্গার জলে ফেলে দেওয়া হয় তার ছেলেকে। যদি এই অভিযোগের বিষয়ে ছেলেবেলার পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
১০ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে আশাবাদী
শ্বশুরবাড়ির অপমান সহ্য করতে না পেরে যুবকের মৃত্যুর অভিযোগ
স্থানীয়দের বিক্ষোভে বন্ধ নির্মাণকাজ
ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সূত্রাগড় মৌচাক কলোনি এলাকায়
গুপ্তিপাড়া ফেরিঘাটে নাকা তল্লাশিতে বড় সাফল্য , বাজেয়াপ্ত স্কুটি , মোবাইল , নগদ টাকা
দীর্ঘদিন আন্দোলনের পরেও মজুরি বৃদ্ধি না করার অভিযোগ
মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর
রেলের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে
ফ্ল্যাটের ভিতর গা ঢাকা দিয়ে থাকার অভিযোগ
মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা
সকাল থেকে নিখোঁজ দময়ন্তী সেন, সন্ধান পেতে সাধারণ মানুষের সাহায্য চাইল পরিবার
৭ সদস্যের এক তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছান
আহত আরও ২, হাসপাতালে চিকিৎসাধীন
সকাল থেকেই মহিষাদলের রথ প্রাঙ্গণে ঢল নেমেছে হাজার হাজার ভক্তদের
রথযাত্রা ঘিরে তারাপীঠে উপচে পড়া ভিড়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের