নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - সাতসকালে নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল স্কুলছাত্রের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুর্গাপুরে। এক মুহূর্তের অসাবধানতা ও সাঁতার না জানার ফলেই এমন পরিণতি বলে মনে করছে স্থানীয় মহল। বিষয়টি ঘিরে নিরাপত্তা, নদীঘাটে নজরদারি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুরের সিনেমা হল রোড এলাকার বাসিন্দা আয়ুষ শর্মা। বিধাননগরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। সোমবার সকালে ২ বন্ধুকে নিয়ে দামোদর নদে স্নান করতে যায় সে। স্নানের সময় আচমকাই গভীর জলে চলে যায় আয়ুষ। সাঁতার না জানায় মুহূর্তের মধ্যেই জলের তোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে তলিয়ে যেতে থাকে সে।
বন্ধুরা প্রথমে তাকে বাঁচানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে তাদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। দীর্ঘক্ষণ তল্লাশির পর স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে উদ্ধার করা হয় কিশোরের দেহ। তড়িঘড়ি তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।
এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, 'ছেলেগুলো সকালে নদীতে স্নান করতে নেমেছিল। হঠাৎ চিৎকার শুনে আমরা ছুটে যাই। অনেক খোঁজাখুঁজির পর ওকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলেও আর বাঁচানো যায়নি'।
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের